Mobile Ban: ঠিক পড়ছেন তো? প্রজাতন্ত্র দিবস থেকেই মেয়েরা আর ক্যামেরাফোন ব্যবহার করতে পারবে না? সিদ্ধান্তে তোলপাড়…

Mobile Ban: ঠিক পড়ছেন তো? প্রজাতন্ত্র দিবস থেকেই মেয়েরা আর ক্যামেরাফোন ব্যবহার করতে পারবে না? সিদ্ধান্তে তোলপাড়…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৬ জানুয়ারি (January 26) প্রজাতন্ত্র দিবস (Republic Day) থেকেই পরাধীন হচ্ছে মেয়েরা? ক্যামেরা মোবাইল আর ব্যবহার করতে পারবে না তারা? হ্যাঁ, তেমনই খবর, তবে তা গোটা দেশের নয়। প্রজাতন্ত্র দিবস থেকে মহিলারা ব্যবহার করতে পারবেন না ক্য়ামেরাযুক্ত ফোন– এই নির্দেশিকা জারি হল রাজস্থানে (Rajasthan Village)। শুধু তাই নয়, প্রতিবেশীর বাড়িতে গিয়ে অথবা জনসমক্ষে ফোনে কারওর সঙ্গে কথাও বলতে পারবেন না মহিলারা। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

ঘটনাস্থল জালোর

ঘটনাস্থল রাজস্থানের জালোর জেলার। সেখানে ১৫টি গ্রামে জারি হয়েছে এই নির্দেশিকা। জারি করেছে গ্রাম পঞ্চায়েত। রবিবার গাজীপুর গ্রামে চৌধরি সম্প্রদায়ের একটি সভায় এই নির্দেশ দেন ১৪টি মহকুমা (পট্টি)-র সভাপতি সুজনরাম চৌধরি। সংবাদসংস্থাকে সুজনরাম জানিয়েছেন, চৌধরি গোষ্ঠীর পঞ্চায়েতে পাঁচ সদস্যদের নিয়ে তৈরি পঞ্চ হিম্মতারামেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই পাঁচ সদস্য নিজেদের মধ্যে আলোচনা করে মোবাইল নিষিদ্ধ করার এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। কিন্তু কেন, কোন যুক্তিতে?

আসল লক্ষ্য

খুব স্বাভাবিক ভাবেই পঞ্চ হিম্মতারামের এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে ঘোর বিতর্ক। এই নির্দেশের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন অনেকে। তবে এই ক্ষোভ প্রশমনের লক্ষ্যে বিষয়টি ব্যাখ্যা করেছেন সুজনরাম। তাঁর দাবি, অনেক মহিলা বাড়ির কাজ নির্বিঘ্নে করার জন্য শিশুদের হাতে মোবাইল তুলে দেন। ফলে প্রায়শই শিশুরা বাড়ির মহিলাদের মোবাইল ব্যবহার করেন। যা শিশু মনে নেতিবাচক প্রভাব তৈরি করে। এর জেরে ঘটে যায় বড় ধরনের ক্ষতি। এই ক্ষতি রুখতেই এহেন নির্দেশিকা।

কি-প্যাড ফোন

সুজনরাম জানিয়েছেন,স্কুলে পড়াশোনার জন্য মেয়েদের মোবাইল দিতেই হয়। কিন্তু সেটা তাঁরা শুধুমাত্র ঘরেই ব্যবহার করতে পারবেন। পুত্রবধূদেরও এই নির্দেশ মেনে চলতে হবে। ঘরের চার দেওয়ালের মধ্য়ে মোবাইল ব্যবহার করা যেতে পারে। তবে সেটা হতে হবে কি-প্যাড ফোন। ক্য়ামেরা থাকলে চলবে না। কোনও বিয়ে বা সামাজিক অনুষ্ঠান এবং প্রতিবেশীদের বাড়িতেও মেয়েরা ফোন নিয়ে যেতে পারবেন না।

(Feed Source: zeenews.com)