Explosion in Mosque: জনাকীর্ণ মসজিদে প্রার্থনার মধ্যেই বোমা বিস্ফোরণ! আগুন-ধোঁয়া-আর্তি-রক্তের মধ্যেই হতচকিত মৃত্যুর সারি…

Explosion in Mosque: জনাকীর্ণ মসজিদে প্রার্থনার মধ্যেই বোমা বিস্ফোরণ! আগুন-ধোঁয়া-আর্তি-রক্তের মধ্যেই হতচকিত মৃত্যুর সারি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনাকীর্ণ মসজিদে বিস্ফোরণ (Explosion rocks crowded mosque)। এ ছবি নাইজেরিয়ার (Nigeria)। উত্তরপূর্ব নাইজেরিয়ার (mosque in northeastern Nigeria) এক মসজিদে সান্ধ্যপ্রার্থনার জন্য (evening prayers) ভিড়ে করেছিলেন একদল স্থানীয় মানুষ। তখনই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। প্রায় জনাপঁয়ত্রিশ আহত হয়েছেন। বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে। কতজনের মৃত্যু ঘটল?

কখন কোথায় বিস্ফোরণ?

বুধবার সন্ধে ৬টার সময়ে এই ভয়ংকর বিস্ফোরণটি ঘটে। বোর্নোর মাইদুগুরি শহরে। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এই বোর্নো। সেই রাজ্যের এক জনাকীর্ণ মসজিদে ভয়াবহ এই বোমা বিস্ফোরণ ঘটে। অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বোর্নোর রাজধানী মাইদুগুরির গামবোরু মার্কেট এলাকায় হামলাটি হয়।

হতচকিত মৃত্যু আর বহু আহত

প্রথমে জানা গিয়েছিল পনেরো জনের মতো আহত হয়েছেন। তবে পুলিসের মুখপাত্র বলেন, বিস্ফোরণে অন্তত ৩৫ জন আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বিস্ফোরণের পরে পুরো বাজার এলাকাটা ধোঁয়ায় আচ্ছন্ন। আতঙ্কিত মানুষ দিগ্‌বিদিক ছুটতে শুরু করে দিয়েছেন।

কার দায়?

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে উত্তর-পূর্ব নাইজেরিয়ার এই অঞ্চলে সন্ত্রাসী সংগঠন বোকো হারাম ও তাদের সহযোগী সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। ফলে, প্রাথমিক ভাবে অনুমান, তারাউ এটা ঘটিয়েছে। কেননা, এর আগেও তারা মসজিদ ও জনাকীর্ণ এলাকায় আত্মঘাতী হামলা ও আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে।

অশান্ত নাইজেরিয়া

বোর্নো অঞ্চলে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সেই ২০০৯ সাল থেকেই সশস্ত্র তৎপরতা শুরু করে বোকো হারাম। দীর্ঘদিন ধরে তারা ওখানে বিদ্রোহ করে। এই বিদ্রোহ দমনে সেনাবাহিনী অভিযান চালায়। তবে তা চালিয়েও সাধারণ মানুষের উপর হামলা বন্ধ করা সম্ভব হচ্ছে না। ক্রিসমাস ইভের ঘটনা সেকথাই আর একবার প্রমাণ করল।

(Feed Source: zeenews.com)