Premanand Maharaj on Kaliyuga: প্রেমানন্দ মহারাজ বলছেন, কলিযুগ শেষে আসছে নারকীয় বিনাশ! কলির ৪৩২০০০ বছরের মধ্যে কতটা অতিবাহিত?

Premanand Maharaj on Kaliyuga: প্রেমানন্দ মহারাজ বলছেন, কলিযুগ শেষে আসছে নারকীয় বিনাশ! কলির ৪৩২০০০ বছরের মধ্যে কতটা অতিবাহিত?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমানন্দ মহারাজ (Premanand Maharaj)। সারা পৃথিবী থেকে মানুষ তাঁর সঙ্গে যোগাযোগ করেন, তাঁর সঙ্গে দেখা করবেন বলে, তাঁর দুটো কথা শুনবেন বলে। শ্রীশ্রীহিত প্রেমানন্দ গোবিন্দ শরণ জী মহারাজ (Premanand Govind Sharan)– প্রেমানন্দ মহারাজ নামেই যিনি বেশি পরিচিত– একজন ভারতীয় হিন্দু আধ্যাত্মিক গুরু, সাধক, দার্শনিক। বৈষ্ণব মতানুসারী রাধাবল্লভ সম্প্রদায়ের অন্তর্গত তিনি। বৈষ্ণব মতে রাধাকৃষ্ণের উপাসক তিনি। মূলত রাধার। সম্প্রতি কলিযুগ (Kaliyuga) নিয়ে প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করা হয়েছিল। কবে বা কখন কলিযুগ তাঁর শীর্ষে পৌঁছবে, তখন কী হবে (What will Kaliyuga be like at its peak)? কলিযুগে কি ভগবান আবির্ভূত হবেন (Will God incarnate again in Kaliyuga?) এসব প্রশ্নের উত্তরে তিনি যা বলছেন, তাতে চোখ কপালে উটবে সকলের। কী বলেছেন প্রেমানন্দাজি?

কলিযুগ

সবচেয়ে চিত্তাকর্ষক বিষয় হল কলিযুগের হিসাব। কলিযুগের মোট সময়কাল কত জানেন? ৪ লক্ষ ৩২ হাজার বছর! অবিশ্বাস্য ভাবে দীর্ঘ একটা সময়কাল। আর তার কতটা ইতিমধ্যেই অতিবাহিত? মাত্র ৫০০০ বছর পার হয়েছে। কলিযুগ যখন আরও এগিয়ে যাবে, সেই শেষের দিকে আবির্ভূত হবেন ভগবান।

ধ্বংস হবে কাল?

প্রেমানন্দ মহারাজ বলেছেন, কলিযুগ যত এগিয়ে যাবে তত পাপের ভার বৃদ্ধি পাবে। পাপ যখন তুঙ্গে উঠবে, তখন মানুষ আর মানুষ থাকবে না, পশু হয়ে যাবে। তারা এক-একজন দানব হয়ে উঠবে। পাপের ঘড়া পূর্ণ হলে তবেই ভগবান আবির্ভূত হবেন। তিনি আবির্ভূত হবেন কলকি হিসেবে। তিনি দুষ্টের দমন করবেন, শিষ্টের পালন করবেন, আর তারপরই সত্যযুগ আসবে।

ভয়ংকর কলিযুগ

এর আগে মহারাজকে একজন প্রশ্ন করেছিলেন, এই কলিযুগের কী হবে? এই সময়কার মানুষজনের বিষয়ে আপনার মত কী? মহারাজ যা বলেন, তা প্রায় হাড়হিম করে দেওয়া। প্রেমানন্দজি বলেন, কলিযুগে ধনরত্নই সব কিছুর উপর ছড়ি ঘোরাবে। যাঁদের টাকাপয়সা থাকবে, তাঁরাই মহান দয়ালু ও গুণী মানুষ হিসেবে সম্মানিত হবেন। কার কত ক্ষমতা, কার কী আছে– এই সব দিয়েই মানুষকে বিচার করা হবে। সামগ্রিক ভাবেই সময়টা খুব নিম্নগামী বলে উল্লেখ করেন প্রেমানন্দ মহারাজ। বলেন, এক ব্যাপক আকারের নৈতিক অধঃপতনে ছেয়ে গিয়েছে চারদিক। আরও যাবে। অসততা, বঞ্চনা এসব দেখা দেবে চারিদিকে। যে যত বেশি ধূর্ত হবে, সে তত বেশি সম্মান পাবে! সত্য ও সম্প্রীতির দিন শেষ। তাহলে কি কলিযুগে নিয়ে কিছুই আশার নেই?

নামেই কৃপা

না, এত কিছু খারাপের মধ্যেও একটা ভালো দিক আছে কলিযুগের। আগের যুগগুলিতে ভগবানের কৃপা পেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হত। যাগযজ্ঞ, সাধনভজন। সত্য ত্রেতার পুণ্য এই যুগে অর্জন করা সম্ভব নয়। তবে, এ যুগে একটা কাজ হবে। নাম করলেই হবে। ভগবানের নাম জপ করলেই তাঁর কৃপা মিলবে।

(Feed Source: zeenews.com)