জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টার-বিরাট কোহলি এবং রোহিত শর্মা (Virat Kohli and Rohit Sharma)। ভারতের ঘরোয়া ক্রিকেটের প্রিমিয়াম ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26), তাঁদের প্রত্যাবর্তন এই প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। ১৫ বছর পর বিরাট ও ৭ বছর পর রোহিত বিজয় হাজারে খেলছেন। দুই নায়কই ঝকঝকে সেঞ্চুরিতে কামব্যাক করেছেন।
‘রো-কো’র রাজকীয় প্রত্যাবর্তন
গত ২৪ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দিল্লির হয়ে বিরাট ও সিকিমের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে রাজস্থানের বিরুদ্ধে রোহিত নেমেছিলেন। বিরাট করেছিলেন ১৩১ রান। রোহিতের ব্যাট থেকে এসেছিল ১৫৫। বিরাট গুজরাতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৭৭ করলেও রোহিত কিন্তু উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়ে ফিরেছেন। ২ ম্যাচে বিরাটের সংগ্রহ ২০৮। রোহিতের ১৫৫।
বিজয় হাজারের বেতন নির্ধারণ
বিজয় হাজারে ট্রফি যদিও আইপিএলের সমতুল্য নয়, তবুও এই টুর্নামেন্টকে ঘরোয়া সাদা বলের ক্রিকেটে ভিত্তিপ্রস্তর হিসেবে দেখা হয়। অভিজ্ঞ বিরাট-রোহিতের উপস্থিতির কারণে টুর্নামেন্টের কাঠামো এবং এর কার্যপ্রণালীর প্রতি ভক্তদের আগ্রহ একন তুঙ্গে। কোহলি এবং রোহিত উভয়েই বিসিসিআই-এর চুক্তিবদ্ধ খেলোয়াড়। কিন্তু বিজয় হাজারে ট্রফিতে তাদের আয় আইপিএলে তাদের উপার্জিত অঙ্কের ধারেকাছেও নয়। ২০২৫-২৬ মরসুম থেকে এই টুর্নামেন্টে খেলোয়াড়দের আয় পেশাদার অভিজ্ঞতার উপর ভিত্তি করেই একটি স্তরভিত্তিক পদ্ধতির মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়।
বিজয় হাজারে ট্রফির (২০২৫-২৬) বেতন কাঠামো
আইপিএলের মতো এখানে খেলোয়াড়ের মূল্য নিলামের মাধ্যমে নির্ধারিত হয় না। বিজয় হাজারের পারিশ্রমিক নির্দিষ্ট। এর প্রধান মাপকাঠিই হচ্ছে, একজন খেলোয়াড় মোট কতগুলি লিস্ট এ ম্যাচ (ঘরোয়া একদিনের ম্যাচ) খেলেছেন তার উপর। এখানেই কোহলি এবং রোহিতের মতো দুই অভিজ্ঞ খেলোয়াড় তাদের সতীর্থদের বেশিরভাগকে ছাড়িয়ে যান।
প্রতি ম্যাচের জন্য ম্যাচ ফি বাবদ আয়:
সিনিয়র বিভাগ (৪০টির বেশি লিস্ট এ ম্যাচ)
প্রথম একাদশে থাকলেই প্রতি ম্যাচে ৬০০০০ টাকা
রিজার্ভে থাকলে প্রতি ম্যাচে ৩০০০০ টাকা
মধ্যম স্তর (২১ থেকে ৪০টি লিস্ট এ ম্যাচ):
প্রথম একাদশে থাকলেই প্রতি ম্যাচে ৫০০০০ টাকা
রিজার্ভে থাকলে প্রতি ম্যাচে ২৫০০০ টাকা
জুনিয়র বিভাগ (০ থেকে ২০টি লিস্ট এ ম্যাচ):
প্রথম একাদশে থাকলেই প্রতি ম্যাচে ৪০০০০ টাকা
রিজার্ভে থাকলে প্রতি ম্যাচে ২০০০০ টাকা
চলতি মরসুমে কোহলি এবং রোহিতের মতো তারকারা অন্য যে কোনোও ঘরোয়া অভিজ্ঞ খেলোয়াড়ের মতোই একই পরিমাণ অর্থ উপার্জন করছেন। যেহেতু তাঁরা দুজনেই ৪০ ম্যাচের সীমা অতিক্রম করেছেন, তাই তাঁরা প্রতি ম্যাচে ৬০০০০ টাকা করে পাচ্ছে। ঘটনাচক্রে বিসিসিআই দেশের দুই প্রাক্তন অধিনায়ককে প্রতি ওডিআই ম্যাচের জন্য ৬ লক্ষ টাকা পারিশ্রমিক দেয়। কিন্তু টাকা সব নয়। বিজয় হাজারে ট্রফিতে আয় শুধুমাত্র ম্যাচ-ফিতে সীমাবদ্ধ নয়। রিজার্ভে থাকলে প্রতি ম্যাচে ৩০০০০ টাকা
খেলোয়াড়রা নিম্নলিখিত উপায়ে তাঁদের আয় বাড়াতে পারেন:
দৈনিক ভাতা: টুর্নামেন্টের সময় ভ্রমণ, খাবার এবং থাকার জন্য।
পারফরম্যান্স বোনাস: ম্যান অফ দ্য ম্যাচ হলে সাধারণত ১০০০০ টাকা দেওয়া হয়।
পুরস্কারের অর্থ: যে দলগুলি নকআউট এবং ফাইনালে ওঠে তারা একটি বড় পুরস্কারের অর্থ ভাগ করে নেয়, যা প্রায়শই খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের মধ্যে বিতরণ করা হয়।
যদিও রোহিত এবং কোহলি উভয়ের জন্যই ম্যাচ ফি প্রতি ম্যাচে ৬০০০০ টাকা নির্ধারিত, তাঁদের পারফরম্যান্সের মাধ্যমে তারা টুর্নামেন্টে আরও কিছুটা বেশি আয় করতে পারেন।
(Feed Source: zeenews.com)
