Kashmiri Youth Assaulted: ‘হিন্দুস্থান জিন্দাবাদ’ বলব কিন্তু…, চরম নিগ্রহেও অবিচল কাশ্মীরি যুবক

Kashmiri Youth Assaulted: ‘হিন্দুস্থান জিন্দাবাদ’ বলব কিন্তু…, চরম নিগ্রহেও অবিচল কাশ্মীরি যুবক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের মারধর করা হচ্ছে, কোথাও মেরেই ফেলা হচ্ছে। কাশ্মীরের তরুণরা একরম হামলার শিকার বহু দিন থেকেই। সেরকমই একটা ঘটনা সামনে এল সোশ্যাল মিডিয়ায়। হরিয়ানার কান্থালে এক কাশ্মীরি শালওয়ালা ঘিরে ধরে মারধর করছে কয়েকজন যুবক। তাদের দাবি, ওই কাশ্মীরি যুবককে বলতে হবে ভারত মাতা কি জয়। ওই কাশ্মীরি যুবক বলছেন তিনি ভারতীয় এবর কাশ্মীর ভারতের অবিচ্ছদ্য অংশ। তাতেও রেহাই নেই, অকথ্য গালিগালাজ করে বলা হচ্ছে, বলতেই হবে ভারত মাতা কি জয়। সেি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন হামলাকারী এক কাশ্মীরি শাল বিক্রেতাকে জোর করে ‘ভারত মাতা কি জয়’ বলতে বাধ্য করার চেষ্টা করছে। যখন বিক্রেতা তা বলতে অস্বীকার করেন, তখন তাকে গালিগালাজ করা হয়। হামলাকারী মুসলিমদের নিয়ে অত্যন্ত অপমানজনক মন্তব্য করে এবং হুমকি দেয় যে তাদের ভারত থেকে বের করে দেওয়া হবে। এমনকি বাংলাদেশে হিন্দুদের বর্তমান পরিস্থিতির সাথে এখানকার মুসলিমদের তুলনা করে ভয় দেখানোর চেষ্টা করা হয়।

উল্লেখ্য, এত চাপের মুখেও ওই বিক্রেতা অত্যন্ত শান্তভাবে উত্তর দেন। তিনি বলেন যে তিনি একজন গর্বিত ভারতীয় এবং তিনি সানন্দে ‘হিন্দুস্তান জিন্দাবাদ’বলবেন। নিজের দেশপ্রেম এবং ভারতের প্রতি তাঁর অধিকারের কথা তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দেন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এরকম হামলা হয়েছে উত্তরাখণ্ডেও

এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এর আগে উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একজন কাশ্মীরি ব্যক্তিকে আক্রমণ ও হুমকি দেওয়া হয়েছিল। এই ধরনের ঘটনাগুলো কাশ্মীরি ব্যবসায়ীদের ওপর পরিকল্পিতভাবে করা হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কুপওয়ারার ওই ২৮ বছর বয়সী শাল বিক্রেতা বিলাল আহমেদ গণি কাশিপুরে আক্রান্ত হন। এই হামলার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সবার নজরে আসে। বিলাল গণি সংবাদমাধ্যমে বলেন, গত আট বছর ধরে এই এলাকায় ঘুরে ঘুরে শাল বিক্রি করছেন, কিন্তু এর আগে কখনো এমন হামলার শিকার হননি।

গণির দাবি অনুযায়ী, হামলাকারীরা বজরং দলের সাথে যুক্ত ছিল এবং তাদের নেতৃত্বে ছিলেন অঙ্কুর সিং নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি আরও জানান যে, ওই দলটি তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আশেপাশে থাকা লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আমার পরিবার খুব দুশ্চিন্তায় আছে এবং আমাকে দ্রুত বাড়ি ফিরে যেতে বলছে। এখনই ফিরতে পারছি না কারণ অনেকের কাছে টাকা বাকী পড় রয়েছে।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার ভিডিও শেয়ার করার পর বিষয়টি রাজনৈতিক মহলের নজরে আসে। তিনি এই হামলার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। মেহবুবা মুফতি তার টুইটে উল্লেখ করেছেন যে, বিলাল আহমেদকে ডানপন্থী গুন্ডারা নৃশংসভাবে মারধর করেছে। তিনি প্রতাপপুর গৌশালা পুলিশ ফাঁড়িতে গেলেও পুলিশ মামলা নিতে অস্বীকার করেছে বলে অভিযোগ উঠেছে। তাই তিনি উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি-কে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন।

(Feed Source: zeenews.com)