PAN Aadhaar Linking: ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে PAN-Aadhaar লিঙ্কের সময়সীমা, না করলে কী বিপদ? জেনে নিন…

PAN Aadhaar Linking: ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে PAN-Aadhaar লিঙ্কের সময়সীমা, না করলে কী বিপদ? জেনে নিন…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানো আছে কি? না থাকলে তা করিয়ে নিন। কারণ লিঙ্ক করানোর সময়সীমা শেষ হচ্ছে আর কদিনের মধ্যেই। এ বছর ৩১ ডিসেম্বরের পর আর প্যান-আধার লিঙ্ক করা যাবে না। আর ওই দুই নথি লিঙ্ক না করা থাকলে প্রবল সমস্যায় পড়তে পারেন।

আয়কর দফতর বলছে, ৩১ ডিসেম্বরের মধ্যে প্যান-আধার লিঙ্ক করিয়ে নিন। তা না হলে প্যান ইন অপারেটিভ হয়ে যাবে। যারা এখনওপর্য়ন্ত প্যান-আধার লিঙ্ক করেননি তাদের ১০০০ টাকা লেট ফি দিতে হবে। যারা গতবছর অক্টোবরের পর প্যান হাতে পায়েছেন তারা লিঙ্ক করতে পারবেন বিনা খরচে।

প্য়ান-আধার লিঙ্ক না করলে কী হবে

কেউ যদি প্যানের সঙ্গে আধার লিঙ্ক না করেন তা হলে তার তার প্যান ইন অপারেটিভ হয়ে যাবে। আর তা হলে গেলে তার একাধিক সমস্যা হতে পারে।

প্যান আধার লিঙ্ক করা না থাকলে ট্যাক্সের কোনও রিফান্ড পাওয়া যাবে না।

রিফান্ডের উপরে কোনও সুদ পাওয়া যাবে না।

ট্যাক্স ডিডাকশনের আওতায় যদি পড়েন তাহলে তার উপরে প্রভাব পড়বে প্যান-আধার লিঙ্ক করা না থাকলে।

প্যান-আধার লিঙ্ক করবেন কীভাবে

আয়কর দফতরের ই ফাইলিং পোর্টাল incometax.gov.in/iec/foportal-এ যেতে হবে।

যেতে হবে ক্যুইক লিঙ্কে। তারপরে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে।

যদি আগেই প্যান আধার লিঙ্ক করা থাকে তাহলে মেসেজ পাবেন। লিঙ্ক করার প্রয়োজন হবে না।

যদি প্যান আধার লিঙ্ক করা না থাকে তাহলে চালান কাটতে হবে। সেই চালানের ডিটেইল দিতে হবে

ওইসব তথ্য দিয়ে লিঙ্ক আধার-এ ক্লিক করতে হবে। মেবাইলে ৬ ডিজিটের ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে সাবমিট করতে হবে।

(Feed Source: zeenews.com)