11 year old dies of unknown FLU: হেলাফেলার ফ্লু কেড়ে নিল ১১ বছরের খুদের প্রাণ! অজানা অন্য এক ভাইরাসের চরম আতঙ্ক…

11 year old dies of unknown FLU: হেলাফেলার ফ্লু কেড়ে নিল ১১ বছরের খুদের প্রাণ! অজানা অন্য এক ভাইরাসের চরম আতঙ্ক…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামান্য ফ্লু (Flu caused of death) থেকে মস্তিষ্কে প্রদাহ (Inflamation), আলাবামায় ১১ বছরের কিশোরের মৃত্যু। আলাবামার (Alabama 11 yrs boy died due to unknown flu) বাসিন্দা ১১ বছর বয়সী জেস ওয়াটকিন্স গুরুতর ফ্লু-তে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এক সপ্তাহ পর মারা গেছে। জেসের পরিবার জানায়, হাসপাতালে সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ICU) চিকিৎসাধীন ছিল। ফ্লু ধরা পড়ার পর তার খিঁচুনি শুরু হয় এবং এক পর্যায়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। চিকিৎসকদের মতে, হাসপাতালে তিন দিন থাকার পর তার অবস্থার অবনতি হতে থাকে। জেসের মস্তিষ্ক ফুলে যায় (Inflammation) এবং কোনও অক্সিজেন (Doctors said Jace’s condition began to worsen after three days of hospitalisation, as his brain started to swell and the inflammation did not subside despite being put on heavy antibiotics) পৌঁছাচ্ছিল না। কড়া অ্যান্টিবায়োটিক দেওয়া সত্ত্বেও প্রদাহ কমেনি।

জেসের মাসি সাবরিনা পারসনস জানান, ‘পঞ্চম শ্রেণির ছাত্র জেসের আগে থেকে কোনও বড় শারীরিক সমস্যা ছিল না। তিনি বলেন, ‘সে সবাইকে বলছিল যে, সে ভালো আছে। কিন্তু হঠাৎ সে বমি করতে শুরু করে এবং খিঁচুনি ওঠে’।

ফ্লু (Flu) আসলে কী?

ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা হল ভাইরাসজনিত একটি সংক্রামক যা মূলত শ্বাসতন্ত্রের সংক্রমণ। এটি নাক, গলা এবং ফুসফুসকে আক্রান্ত করে। এর লক্ষণগুলো সাধারণত হঠাৎ দেখা দেয়। চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন যে, এটি ‘স্টমাক ফ্লু’ (Stomach Flu) থেকে আলাদা। বিশ্রাম এবং প্রচুর তরল খাবার এতে সাহায্য করে, তবে এটি ভাইরাসজনিত হওয়ায় সাধারণ অ্যান্টিবায়োটিক এতে কাজ করে না।

উত্তর গোলার্ধে (যেমন আমেরিকায়) অক্টোবর থেকে মে মাস পর্যন্ত ফ্লু-র প্রকোপ থাকে এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

কাদের ঝুঁকি সবচেয়ে বেশি?

কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থা ফ্লু-র জটিলতাকে প্রাণঘাতী করে তুলতে পারে। উচ্চ ঝুঁকিতে রয়েছেন তারা যাদের:

১. হাঁপানি (Asthma), সিওপিডি (COPD) বা ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগ আছে।

২. কিডনি, লিভার, হার্ট বা রক্তনালীর রোগ (যেমন স্ট্রোক) আছে।

৩. ডায়াবেটিস বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা আছে।

৪. ওজন অতিরিক্ত বেশি (BMI ৩০-এর উপরে)।

৫. বয়স ৫ বছরের নিচে অথবা ৬৫ বছরের উপরে।

৬. গর্ভাবস্থা থাকাকালীন।

ফ্লু-র প্রধান লক্ষণসমূহ:

চিকিৎসকদের মতে, ফ্লু-র লক্ষণগুলো খুব দ্রুত প্রকাশ পায়:

১. তীব্র জ্বর ও কাঁপুনি।

২. গায়ে ব্যথা ও মাথাব্যথা।

৩. কাশি ও গলা ব্যথা।

৪. নাক দিয়ে জল পড়া বা নাক বন্ধ থাকা।

৫. প্রচণ্ড ক্লান্তি।

৬. কিছু ক্ষেত্রে বমি ও ডায়রিয়া।

ফ্লু কি প্রাণঘাতী হতে পারে?

হ্যাঁ, ফ্লু অত্যন্ত মারাত্মক হতে পারে। এটি নিউমোনিয়া, হৃদরোগ ও ফুসফুসের রোগের অবনতি, সেপসিস বা মস্তিষ্ক ও হৃদপিণ্ডের প্রদাহের মতো জটিলতা তৈরি করতে পারে। প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এই রোগে মারা যান।

পরামর্শ: বার্ষিক ফ্লু ভ্যাকসিন (Vaccination) গ্রহণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাই এই রোগ প্রতিরোধের সেরা উপায়।

(Feed Source: zeenews.com)