)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জয় বাবা ফেলুনাথ-এ দশাশ্বমেধ ঘাটের গুণকীর্তন করেছেন সত্যজিত্ রায়। এক মিনি ভারতবর্ষ গঙ্গার এই পবিত্র ঘাট। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যা দেখে ফেলুদা নিশ্চিত বলতেন,’নিশ্চিত আর থাকা গেল না রে তোপসে!’
বড়দিনে দেশের একাধিক রাজ্যে চার্চে হামলা হয়েছে। কোথায় উদযাপনকারীদের উপরে হামলা চালিয়েছে কট্টরপন্থীরা। কোথাও আবার সান্টার টুপি বিক্রির জন্য বিক্রিতার মালপত্র ফেলে দেওয়া হয়েছে। ছত্তীসগড়ে পুলিস এসে এক চার্চকে ভাঙচুর থেকে রক্ষা করে। এতটা না হলেও বারাণসীতে কয়েকজন জাপানি পর্যটককে চরম হেনস্থা করল জনতা। ওইসব জাপানি পর্যটকদের অনেকেই ছিলেন ছোট পোশাকে, কেউ সান্টার টুপি পরে। অনেকে তাদের এরকম উপস্থিতি মেনে নিতে পারেননি। কেউ কেউ অভিযোগ করেন, ওইসব জাপানি পর্যটকরা গঙ্গায় নেমে প্রস্রাব করছেন। যদিও এমন কোনও প্রমাণ বিক্ষোভকারীরা দিতে পারেননি।
Japanese tourists were mobbed, harassed, and verbally abused in Varanasi — then forced to apologise for wearing a swimsuit and a Santa Claus hat.
Let that sink in.A country that claims “Atithi Devo Bhava”⁰A city that calls itself spiritual⁰Yet guests are publicly humiliated… pic.twitter.com/fDhg5lJXWe
— Believer (@PredatorVolk) December 28, 2025
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একদল লোক কয়েকজন জাপানিকে ঘিরে ধরে ধমক দিচ্ছেন। ওই ধমক শুনে ওইসব পর্যটকরা নীরব থাকলেও তাদের স্পষ্টতই ভীত বলেই মনে হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে জাপানি পর্যটকরা হাত জোড় করে ক্ষমা চাইলেই লোকজন থামেনি। বরং উল্টো তাদের ঘাট ছেড়ে চলে যেতে বলেন। কেউ কেউ বলেন, তোমাদের কমন সেন্স নেই! গঙ্গার পবিত্র নদী। এখানে এসে এরকম করছে। কেউ কেউ বলেন, ওদের বের করে আন। জনতার ধমকানি শুনে ঘাটের সিঁড়িতে বসেই বারবার ক্ষমা চাইতে শুরু করেন। কিন্তু জনতা তাদের উদ্দেশে চিত্কার করতে থাকেন।
এদেশের মূল মন্ত্রই হল, অতিথি দেবো ভব। এমন কথা বারেবারেই বলে থাকেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোস্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হতেই অনেকে লিখেছেন, “এখানে কে ঠিক আর কে ভুল, সেই সিদ্ধান্তে আমি আসছি না। কিন্তু যেহেতু তারা আমাদের দেশের অতিথি, তাই আমরা কাউকে অপমান না করে সম্মানজনকভাবে আমাদের উদ্বেগের কথা জানাতে পারতাম। আর মানুষ যদি এই পবিত্র নদীতেই অন্যদের ময়লা ফেলা বন্ধ করার ক্ষেত্রে একই রকম তৎপরতা দেখাতেন, তবে তা সত্যিই দারুণ হতো।”
ওই ঘটনার পর বারাণসী পুলিস সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, নদীতে স্নান করা নিয়ে কয়েকজন তীর্থযাত্রী জাপানি পর্যটকদের কিছু প্রশ্ন করেছিলেন। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হলে পর্যটকরা ক্ষমা চান এবং সেখানেই শান্তিপূর্ণভাবে ঝামেলার মিটমাট হয়ে যায়। সেখানে কোনো রকম শারীরিক লাঞ্ছনা বা মারধরের ঘটনা ঘটেনি।
বারাণসীর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (ACP) অতুল অঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে অল্প কথা কাটাকাটি হয়েছিল। পরে উভয় পক্ষ নিজেদের মধ্যে কথা বলে একে অপরের কাছে ক্ষমা চায় এবং ঘটনাস্থলেই বিষয়টি মিটিয়ে নেয়।
(Feed Source: zeenews.com)
