Tollywood: দাম্পত্যে ইতি জয়জিৎ-শ্রেয়ার,’ গত মাসেই আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে’,স্পষ্ট করলেন অভিনেতা

Tollywood: দাম্পত্যে ইতি জয়জিৎ-শ্রেয়ার,’ গত মাসেই আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে’,স্পষ্ট করলেন অভিনেতা

ফিসফাস চলছিল অনেকদিনই, অবশেষে নতুন বছর শুরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানালেন টলিউডের অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত ১২ ডিসেম্বর তাঁর আইনি বিচ্ছেদ হয়েছে, সে কথা প্রকাশ্যে আনলেন জয়জিৎ

কলকাতা: ফিসফাস চলছিল অনেকদিনই, অবশেষে নতুন বছর শুরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানালেন টলিউডের অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত ১২ ডিসেম্বর তাঁর আইনি বিচ্ছেদ হয়েছে, সে কথা প্রকাশ্যে আনলেন জয়জিৎ। তাঁর ভাষায়, ” আমরা কখনওই এটা পাবলিকলি ঘোষণা করতে চাইনি। কারণ এটা কোনও আনন্দের খবর নয় যে তাই ঢাকঢোল পিটিয়ে জানাতে হবে। কিছু সংবাদপত্র আমায় দাম্পত্য নিয়ে প্রশ্ন করেছিল। আমি কোনওদিনই মিথ্যে বলিনা, এবারও বলিনি। জানাই, যে আমার আর শ্রেয়ার আইনি ডিভোর্স হয়ে গিয়েছে গত মাসেই। আমি চাই,আগামিদিন আমাদের প্রত্যেকেরই ভাল যাক। আমারও ভাল যাক। আমার প্রাক্তন স্ত্রীরও ভাল যাক।”