জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্রান্সের নস্ট্রাদামুস (French astrologer Nostradamus) এবং বুলগেরিয়ার বাবা ভাঙ্গা (Bulgarian mystic Baba Vanga) বহু কিছু নিয়ে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। তাঁদের সেসব ভবিষ্যদ্বাণী নিয়ে আজও আমরা চর্চা করে চলেছি। সম্প্রতি সেসব খুব বেশি মাত্রাতেই হয়েছে নিউ ইয়ার লগ্নে (2026 chilling prophecies)। কিন্তু তাই বলে নিকোলাস মাদুরোর ( Venezuela’s President Nicolas Maduro) কপালে কী আছে, তা-ও বলে গিয়েছিলেন, এই দুই দ্রষ্টা? আশ্চর্য নয়?
আশ্চর্য পূর্বাভাস
হ্যাঁ, আশ্চর্যের হলেও খবর সেটাই। সেটা নিয়েই এখন হইচই হচ্ছে বিশ্ব জুড়ে। বিশেষ করে হইচই হচ্ছে নস্ট্রাদামুসের একটি নির্দিষ্ট প্রেডিকশন নিয়ে। তাতে নাকি ভেনেজুয়েলা কাণ্ডের হুবহু বিবরণের সংকেত। কী সেটা?
অন্ধকারে মৌমাছির আক্রমণ
নস্ট্রাদামুস নাকি এই ২০২৬ সালে এক রহস্যময় আক্রমণের কথা বলে গিয়েছিলেন। তিনি যা লিখে গিয়েছেন, আধুনিক ভাষায় সেটা হল– Mysterious planned attack under cover of darkness! শুধু তাই নয়, নস্ট্রাদামুস নাকি জানতেন, মাদুরোকে নিয়ে কী হবে। তিনি বলেছিলেন– A great man will be struck down in the day by a thunderbolt! তিনি একঝাঁক মৌমাছির কথাও বলেছিলেন। তবে, তাঁর মৌমাছি এখন বিদেশি সেনা। ট্রাম্পের সেনাই সেই মৌমাছির দল। আমেরিকার ভেনেজুয়েলা অপারেশনই সেই মিস্টিরিয়াস প্ল্যানড অ্যাটাক। গ্রেটম্যান এখানে নিকোলাস মাদুরো, আচমকা যাঁর পতন ঘটল।
আর কী বলে গিয়েছেন নস্ট্রাদামুস?
নস্ট্রাদামুস সাত মাস জুড়ে এক মহা যুদ্ধের কথা (Seven-Month Great War) বলে গিয়েছেন তিনি। এই ২০২৬ সাল পৃথিবীকে হয়তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও চালিত করতে পারে। এর ফলে বিপুল ক্ষয়ক্ষতি হবে। গ্লোবাল পলিটিক্সের পটবদল ঘটবে। পরিষ্কার বোঝাই যাচ্ছে, ভেনেজুয়েলাকে কেন্দ্র করে বিশ্ব-রাজনীতি অচিরেই উত্তাল হয়ে উঠবে। হয়তো যুদ্ধও বাধতে পারে।
আর বাবা ভাঙ্গা?
আশ্চর্যের হল বাবা ভাঙ্গাও তৃতীয় বিশ্ব যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। বিশ্বের বড় বড় শক্তিগুলি পরস্পরের সঙ্গে সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আভাস দিয়েছেন তিনি। কারা সেই বড় শক্তি? চিন, রাশিয়া, আমেরিকা– এরা অচিরেই যুদ্ধে জড়াতে পারে। আর তেমনটা ঘটলে, এ বিশ্বে ঘনিয়ে আসবে বড় মাপের সংকট।
(Feed Source: zeenews.com)
