
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাকের বদলে নরুন নয়। লাখের বদলে লাখ লাখ! ভারতীয় পোস্ট অফিস (India Post Office) একটি স্কিম ( India Post Office FD Scheme) আনছে যাতে নিরাপত্তা ও আর্থিক সুবিধার অপূর্ব মেলবন্ধন ঘটছে। অবসরের পরে যাঁরা নিশ্চিন্তে ও নিরাপদে কিছু অর্থ উপার্জন করতে চান, তাঁদের জন্য, সেই সব সিনিয়র সিটিজেনদের জন্য (Post Office Special FD Scheme for Senior Citizens) এই স্কিমের চেয়ে ভালো কিছু হতে পারে না। কোন স্কিম?
সুদের হার
পোস্ট অফিস দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে খুবই প্রতিযোগিতামূলক একটা সুদের হার অফার করছে। প্রবীণ নাগরিকরা আকর্ষণীয় চক্রবৃদ্ধি সুদের সুবিধা পান, যা সময়ের সঙ্গে সঙ্গে সঞ্চয়কে ধারাবাহিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করে। যখন ১১ লক্ষ টাকা সর্বোচ্চ মেয়াদের জন্য বিনিয়োগ করা হয়, তখন তার পরিবর্তে মোট অর্জিত সুদের পরিমাণ দাঁড়ায় ৪৯ লক্ষ ৪ হাজার ৯৪৩ টাকা!সেদিক থেকে স্কিমটি অত্যন্ত আকর্ষণীয়।
কাদের জন্য এই ফিক্সড ডিপোজিট?
পোস্ট অফিসের এই এফডি স্কিমটি অবসরপ্রাপ্ত কর্মচারী, পেনশনভোগী এবং সেইসব প্রবীণ নাগরিকদের জন্যই আদর্শ যাঁরা তাঁদের সঞ্চয় সুরক্ষিত রেখে নিশ্চিন্তে আয় করতে চান। যাঁরা মূলধনের নিরাপত্তা চান, ঝামেলাহীন ভাবে মোটামুটি একটা আয়ের মধ্যে শান্তিতে থাকতে চান তাঁরাই স্কিমটিকে অগ্রাধিকার দেবেন। কেননা, এটি তাঁদের জন্যই উপযুক্ত। যাঁরা বাজারের ঝুঁকি অপছন্দ করেন, তাঁরা এই স্কিমটিকে তাদের আর্থিক প্রয়োজনের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বলে মনে করবেন বলে মনে করা হচ্ছে।
প্রবীণ নাগরিকদের জন্য পোস্ট অফিস স্পেশাল
প্রবীণ নাগরিকদের জন্য পোস্ট অফিস একটি স্পেশাল এফডি এনেছে। যেটিকে নিশ্চিন্ত ও নিরাপদ বিনিয়োগের জন্য এক অনন্য স্কিম বলে মনে করা হচ্ছে। ১১ লক্ষ টাকা বিনিয়োগ করে ৪,৯৪,৯৪৩ টাকা পর্যন্ত নিশ্চিত সুদ পাওয়া নিঃসন্দেহে অবসরের দিনগুলিতে আর্থিক নিশ্চয়তা প্রদান করবে। দেখতে গেলে এতে হয়তো খুব চটকদার রিটার্নের গল্পটা নেই, তবে নির্ভরযোগ্যতা নিরাপত্তায় এটি অনেক এগিয়ে। দুশ্চিন্তামুক্ত ভাবে আয়বৃদ্ধি চান যেসব প্রবীণ তাঁদের জন্য এই স্কিমটি খুবই বিচক্ষণ পছন্দ হতে পারে।
(Feed Source: zeenews.com)
