Severe Winter Weather: অবিশ্বাস্য -১২.৫°! বাতিল রেল-বিমান, সড়কে সংকট! মরণশীতল বাতাস ও তুষারপাতে ভয়াল শীত! ভয়ংকর মৃত্যু…

Severe Winter Weather: অবিশ্বাস্য -১২.৫°! বাতিল রেল-বিমান, সড়কে সংকট! মরণশীতল বাতাস ও তুষারপাতে ভয়াল শীত! ভয়ংকর মৃত্যু…

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতে ভয়ংকর অবস্থা ইউরোপের (Severe winter weather)। এই নিয়ে টানা ৩ দিন ধরে গোটা ইউরোপ বিপর্যস্ত। বিপর্যস্ত ইউরোপের পর্যটনও (disrupted travel across Europe)। বিমান উড়ছে না, ট্রেন দেরিতে চলছে, সড়কে সংকট। তুষার, বরফ আর ভয়ংকর ঠান্ডা হাওয়া (Snow, ice, strong winds) ইউরোপের জন্য নিয়ে আসছে মহা দুর্যোগ। রানওয়েতে পুরু বরফ। তা বরফমুক্ত করার কাজ চলছে। বিমানবন্দরের টার্মিনালে বাধ্য হয়ে রাত কাটাচ্ছেন যাত্রীরা। কেন এরকম ঘটল? শোনা যাচ্ছে, গোরেত্তি ঝড় আর একটি আর্কটিক কোল্ড ব্লাস্টের (Storm Goretti and an Arctic cold blast) জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরেই ইউরোপের বিভিন্ন দেশে এত স্নো ফ্যল (heavy snowfall to several countries)। এই বিপর্যয়মূলক আবহাওয়ার জেরে মারা গিয়েছেন অন্তত ৬ জন। 

বিস্তীর্ণ অঞ্চলে তীব্র শীত

ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র শীতকালীন আবহাওয়া অব্যাহত। তুষারপাতের জেরে পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনায় ফ্রান্সে অন্তত পাঁচজনের মৃত্যু ঘটেছে। শীতের কারণে ইউরোপের বিভিন্ন দেশে উড়োজাহাজ ও রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্ধ বহু শিক্ষাপ্রতিষ্ঠান। জার্মানিতেও প্রচণ্ড তুষারপাতে মানুষের দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরও নাটকীয় হতে পারে বলে জানিয়েছে জার্মান আবহাওয়া দফতর।

নিম্নচাপ থেকে শক্তিশালী ঝড়

আটলান্টিকে সৃষ্ট একটি নিম্নচাপ শক্তিশালী ঝড়ে পরিণত হতে পারে। এটি উত্তর ও মধ্য জার্মানি হয়ে পূর্ব দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং উত্তরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দেশের অন্য অংশে বৃষ্টি ও পিচ্ছিল বরফের আশঙ্কা করা হচ্ছে।

৬ মৃত্যু

ফ্রান্সে বরফ ও তুষারের কারণে সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। রাজধানী প্যারিসের আশপাশের এলাকায় এক ট্যাক্সিচালক গাড়ি-সহ নদীতে পড়ে গিয়ে মারা গিয়েছেন। প্যারিস-সহ উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় তুষারপাতের ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে। প্যারিসের বিমানবন্দরগুলিতে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। উত্তর ও পশ্চিম ফ্রান্সের ছয়টি ছোট বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

৩-এর বদলে ৮

শীতের কারণে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে স্কুলবাস চলাচল বন্ধ। পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কয়েকটি রেলপথ সম্পূর্ণভাবে বন্ধ। পূর্বাভাসে যেখানে ৩ সেন্টিমিটার তুষারের কথা বলা হয়েছিল, বাস্তবে সেখানে ৮ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমেছে!

ইউরোপের দেশে দেশে

নেদারল্যান্ডসে তুষারের প্রকোপে বিমান চলাচল বিপর্যস্ত। আমস্টারডামের সিপোল বিমানবন্দরেই ১০০০-এর মতো ফ্লাইট বাতিল। ব্রিটেনে চলতি শীত মরসুমে এখনও পর্যন্ত সবচেয়ে ঠান্ডা রাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার রাতে পূর্ব ইংল্যান্ডের নরফোক অঞ্চলে তাপমাত্রা নেমেছে মাইনাস ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। স্কটল্যান্ডে ৩০০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলিতেও পরিস্থিতি ভয়াবহ। সুইডেনের উত্তরাঞ্চলে তাপমাত্রা নেমেছে মাইনাস ৪০ ডিগ্রির কাছাকাছি। ডেনমার্কের উত্তর জুটল্যান্ডে সম্ভাব্য তুষারঝড়ের আশঙ্কা।
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে কেন্দ্রীয় তাপ সরবরাহ ব্যবস্থার ত্রুটির কারণে কয়েক হাজার মানুষ সাময়িকভাবে ঘর উষ্ণ করা ও গরম জল থেকে বঞ্চিত। হাঙ্গেরিতে ভারী তুষারপাতের কারণে বুদাপেস্ট-সহ বিভিন্ন অঞ্চলে বাস চলাচল বন্ধ রয়েছে। বলকান অঞ্চলেও শীতের তীব্রতা বেড়েছে। রোমানিয়ায় প্রায় আট হাজার পরিবার টানা চার দিন ধরে বিদ্যুৎবিহীন। বসনিয়ার পূর্বাঞ্চলে বন্যার কারণে জল সরবরাহব্যবস্থা বিপর্যস্ত। স্পেনের বিভিন্ন এলাকায় তীব্র তুষারপাত হয়েছে।

(Feed Source: zeenews.com)