
ক্রিজে নেমে থিতু হওয়ার কার্যত সময় নেননি হার্দিক। ১৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ৯টি বিশাল ছক্কা মারেন তিনি। সঙ্গে দুটি চার। ২৪০ স্ট্রাইক রেট রেখে রান করেছেন। বঢোদরার টপ অর্ডারের ব্যর্থতা অনেকটাই ঢেকে দেন হার্দিক। পঞ্চম উইকেটে প্রিয়াংশু মোলিয়ার সঙ্গে মাত্র ৫১ বলে ৯০ রান যোগ করেন তিনি। ১২৩/৪ হয়ে যাওয়ার পর ৪৯.১ ওভারে ৩৯১ রান তোলে বঢোদরা। জবাবে ২৪২ রানে শেষ হয়ে যায় চণ্ডীগড়। ১৪৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে বঢোদরা।
তবে চলতি বিজয় হাজারে ট্রফিতে এটাই হার্দিকের প্রথমবার ব্যাট হাতে ঝলসে ওঠা নয়। পাঁচদিন আগে বিদর্ভের বিরুদ্ধে ৬৮ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই ইনিংসে ১১ ছক্কা ও ৮টি চার মারেন। ১৩৩ রান করেছিলেন হার্দিক। যদিও সেই ম্যাচে শেষ পর্যন্ত হেরে গিয়েছিল বঢোদরা, কিন্তু হার্দিকের ইনিংস নিয়ে হইচই হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্যাটে ফেরার জন্য যে হার্দিক তৈরি, সেই বার্তাই যেন দিচ্ছেন বঢোদরার অলরাউন্ডার।
(Feed Source: abplive.com)
