Deadly Snow Storm: ধেয়ে আসছে অবিশ্বাস্য তুষারঝড় ‘এল্লি’! শীতে নয়, ভয়ে ঠক ঠক করে কাঁপছে গোটা দেশ! বরফের তলায়…

Deadly Snow Storm: ধেয়ে আসছে অবিশ্বাস্য তুষারঝড় ‘এল্লি’! শীতে নয়, ভয়ে ঠক ঠক করে কাঁপছে গোটা দেশ! বরফের তলায়…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুধু গোরেত্তি বা আর্কটিক কোল্ড ব্লাস্ট নয়, এবার চলে এল তুষারঝড়ও। কয়েকদিন ধরেই শীতে ভয়ংকর অবস্থা ইউরোপের (Severe winter weather)। এই নিয়ে টানা ৩ দিন ধরে ইউরোপ বিপর্যস্ত। বিমান উড়ছে না, ট্রেন দেরিতে চলছে, সড়কে সংকট। তুষার, বরফ আর ভয়ংকর ঠান্ডা হাওয়া (Snow, ice, strong winds) ইউরোপের জন্য নিয়ে এসেছে মহা দুর্যোগ। শোনা যাচ্ছে, গোরেত্তি ঝড় আর একটি আর্কটিক কোল্ড ব্লাস্টের (Storm Goretti and an Arctic cold blast) জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরেই ইউরোপের বিভিন্ন দেশে এত স্নো ফ্যল (heavy snowfall to several countries)। আর এরই মধ্যে খবর মিলল এক তুষারঝড় ‘এল্লি’র (Snow Storm Elli)।

‘এল্লি’

জার্মানির বিস্তীর্ণ অঞ্চল কয়েকদিন ধরেই তুষার আর বরফের চাদরে ঢাকা পড়ে আছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সপ্তাহের শেষের দিকে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। আগামী দিনগুলিতেও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, একটি শক্তিশালী ঝোড়ো নিম্নচাপ সরাসরি মধ্য ইউরোপের দিকে অগ্রসর হবে, যা আরও তুষারপাত ঘটাবে। শক্তিশালী ওই তুষারঝড়ের নাম ‘এল্লি’।

পুরু তুষার

জানা গিয়েছে, এ তুষারঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে জার্মানির উত্তরাঞ্চলে। উত্তর সাগর উপকূল থেকে শুরু করে পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় গড়ে প্রায় ১০ সেন্টিমিটার এবং কোথাও কোথাও ২০ সেন্টিমিটার পর্যন্ত জমতে পারে বরফ। সমতল আর পাহাড়ি এলাকাগুলিতে একই ধরনের পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

আবারও তুষারপাত

জার্মানির আবহাওয়া দফতর জমে যাওয়া বরফের বিষয়ে সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, আগামীকাল শনিবার এল্লি দক্ষিণ-পূর্বে সরে গেলেও ঠান্ডা বাতাস ঢুকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে আবারও তুষারপাত ঘটাতে পারে। রবিবার নাগাদ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

হাসপাতালে ভিড়

জমা বরফ গলে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে উঠছে। সেই পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে কবজি, কোমর, কাঁধ, মাথায় আঘাত পাচ্ছেন বহু মানুষ। তাঁরা হাসপাতালে আসছেন। তাই ভিড় বাড়ছে হাসপাতালগুলিতে। শীতকালীন এই দুর্যোগ সরাসরি প্রভাব ফেলেছে চিকিৎসা পরিষেবায়।

জনজীবন বিপর্যস্ত

ঝোড়ো আবহাওয়া ও তীব্র শীতের কারণে সোমবার সকাল পর্যন্ত শহরের সব কটি কবরস্থান বন্ধ থাকবে। ওদিকে জার্মান রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর ও উত্তর-পূর্ব জার্মানিতে রেল চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। একাধিক দূরপাল্লার রুটে ট্রেন চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। হাইস্পিড লাইনে ট্রেন ধীর গতিতে চলবে। শীতের কারণে জার্মানির অনেক স্কুল অনলাইনে ক্লাস নেওয়ার কথা জানিয়েছে।

বিস্তীর্ণ অঞ্চলে তীব্র শীত

গতকালই জানা গিয়েছিল, ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র শীতকালীন আবহাওয়া অব্যাহত। তুষারপাতের জেরে পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনায় ফ্রান্সে অন্তত ছ’জনের মৃত্যু ঘটেছে। শীতের কারণে ইউরোপের বিভিন্ন দেশে উড়োজাহাজ ও রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্ধ বহু শিক্ষাপ্রতিষ্ঠান। জার্মানিতেও প্রচণ্ড তুষারপাতে মানুষের দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরও নাটকীয় হতে পারে বলে জানিয়েছে জার্মান আবহাওয়া দফতর। জানা গিয়েছিল, আটলান্টিকে সৃষ্ট একটি নিম্নচাপ শক্তিশালী ঝড়ে পরিণত হতে পারে। এটি উত্তর ও মধ্য জার্মানি হয়ে পূর্ব দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং উত্তরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দেশের অন্য অংশে বৃষ্টি ও পিচ্ছিল বরফের আশঙ্কা করা হচ্ছে।

ইউরোপের দিকে দিকে…

নেদারল্যান্ডসে তুষারের প্রকোপে বিমান চলাচল বিপর্যস্ত। আমস্টারডামের সিপোল বিমানবন্দরেই ১০০০-এর মতো ফ্লাইট বাতিল। ব্রিটেনে চলতি শীত মরসুমে এখনও পর্যন্ত সবচেয়ে ঠান্ডা রাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার রাতে পূর্ব ইংল্যান্ডের নরফোক অঞ্চলে তাপমাত্রা নেমেছে মাইনাস ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। স্কটল্যান্ডে ৩০০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলিতেও পরিস্থিতি ভয়াবহ। সুইডেনের উত্তরাঞ্চলে তাপমাত্রা নেমেছে মাইনাস ৪০ ডিগ্রির কাছাকাছি। ডেনমার্কের উত্তর জুটল্যান্ডে সম্ভাব্য তুষারঝড়ের আশঙ্কা। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে কেন্দ্রীয় তাপ সরবরাহ ব্যবস্থার ত্রুটির কারণে কয়েক হাজার মানুষ সাময়িকভাবে ঘর উষ্ণ করা ও গরম জল থেকে বঞ্চিত। হাঙ্গেরিতে ভারী তুষারপাতের কারণে বুদাপেস্ট-সহ বিভিন্ন অঞ্চলে বাস চলাচল বন্ধ রয়েছে। বলকান অঞ্চলেও শীতের তীব্রতা বেড়েছে। রোমানিয়ায় প্রায় আট হাজার পরিবার টানা চার দিন ধরে বিদ্যুৎবিহীন। বসনিয়ার পূর্বাঞ্চলে বন্যার কারণে জল সরবরাহব্যবস্থা বিপর্যস্ত। স্পেনের বিভিন্ন এলাকায় তীব্র তুষারপাত হয়েছে।

(Feed Source: zeenews.com)