India Pakistan Border: পাকিস্তানের দিক থেকে উড়ে এল একাধিক সন্দেহজনক ড্রোন! জম্মু কাশ্মীর সীমান্তে জোর তৎপরতা

India Pakistan Border: পাকিস্তানের দিক থেকে উড়ে এল একাধিক সন্দেহজনক ড্রোন! জম্মু কাশ্মীর সীমান্তে জোর তৎপরতা

রবিবার সন্ধে ৬.২৫ মিনিট নাগাদ পুঞ্চ জেলায় মানকোট সেক্টরে টোপার দিকে একটি ড্রোনকে উড়ে আসতে দেখা যায়৷

সীমান্তে তৎপর সেনা৷ ফাইল ছবি- পিটিআই৷

ফের একবার জম্মু কাশ্মীরে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ভারতের দিকে উড়ে এল একাধিক ড্রোন৷ যদিও সেনাবাহিনী তৎপর হয়ে দ্রুত ড্রোনগুলিকে নিশানা করায় সেগুলি ফের পাকিস্তানের দিকেই ফিরে গিয়েছে বলে খবর৷