Najmul Islam Resignation: আইসিসির কাছে পাত্তা না পেলেও, ভারতে বিশ্বকাপ খেলতে না আসার ব্যাপারে এখনও অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আইসিসির কাছে পাত্তা না পেলেও, ভারতে বিশ্বকাপ খেলতে না আসার ব্যাপারে এখনও অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড
কলকাতা: বিশ্বকাপ খেলতে আসার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই অশান্তির ঢেউ বাংলাদেশের ক্রিকেটের অন্দরে। বিশ্বকাপের আগে অন্তর্দ্বন্দ্বে জেরবার বাংলাদেশ ক্রিকেট। বিসিবি ডিরেক্টরের পদ থেকে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে, সমস্ত ধরণের ক্রিকেট বয়কটের ডাক বাংলাদেশের ক্রিকেটারদের।
তামিম ইকবালকে কয়েকদিন আগে “ভারতের দালাল” বলেছিলেন নাজমুল। এরপর ক্রিকেটারদের নিশানা করেও ফের বেফাঁস মন্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম ডিরেক্টরের।
“বিশ্বকাপে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ কেন দেব? ওরা খারাপ খেললেও আমরা তো টাকা দেওয়া বন্ধ করি না”, মন্তব্য নাজমুলের।এতেই চটেছেন ক্রিকেটাররা। চরম হুঁশিয়ারি তাসকিনদের। ক্রিকেটার দের সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে নাজমুলকে পদত্যাগ করতেই হবে। না হলে ক্রিকেট হবে না।
আইসিসির কাছে পাত্তা না পেলেও, ভারতে বিশ্বকাপ খেলতে না আসার ব্যাপারে এখনও অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
Eeron Roy Burman
(Feed Source: news18.com)