চায়ের জন্য ৭৮০ টাকা, পোহার ১৫১২! হচ্ছেটা কী? বিহারী ব্যক্তির ভারতীয় জলখাবারের ব্যবসা সাড়া ফেলেছে নেটদুনিয়ায়

চায়ের জন্য ৭৮০ টাকা, পোহার ১৫১২! হচ্ছেটা কী? বিহারী ব্যক্তির ভারতীয় জলখাবারের ব্যবসা সাড়া ফেলেছে নেটদুনিয়ায়

তাঁর ভারতীয় জলখাবারের অপ্রত্যাশিত দাম ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।

বিহারী ব্যক্তির ভারতীয় জলখাবারের ব্যবসা সাড়া ফেলেছে নেটদুনিয়ায়

মোল্লা নাসিরুদ্দিনের এক গল্প অনেকের মনে পড়ে যেতে পারে। সুলতানকে ডিমভাজা খাইয়ে মোল্লা চেয়েছিল হাজার স্বর্ণমুদ্রা! বলেছিল, ডিমভাজা আহামরি কিছু নয়, কিন্তু রাজার মতো খদ্দের রোজ আর কোথায় জোটে। বিহারের বাসিন্দা, এক জলখাবার বিক্রেতাও ঠিক এক কারণে লস অ্যাঞ্জেলেসে তাঁর ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়ায় মনোযোগ আকর্ষণ করেছেন। কেন না, তাঁর ক্রেতারা কেউ ভারতীয় নন। সবাই বিদেশি, তাঁদের ক্রয়ক্ষমতা বেশি, অতএব, খাবারের দাম বেশি হলেও কারও কোনও সমস্যা হয় না।