Israel conduct nuke test?: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা? ইরানকে মার্কিন হুমকির মধ্যেই পারমাণবিক পরীক্ষা চালাল ইসরায়েল?

Israel conduct nuke test?: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা? ইরানকে মার্কিন হুমকির মধ্যেই পারমাণবিক পরীক্ষা চালাল ইসরায়েল?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইসরায়েল কি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে? ইরান সংকটের মধ্যেই ইসরায়েলের নেগেভ মরুভূমিতে ডিমোনার কাছে ৪.২ মাত্রার ভূমিকম্প ঘিরে এই পারমাণবিক পরীক্ষার জল্পনা ছড়িয়েছে। কারণ ডিমোনাতেই অবস্থিত ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র। একদিকে ইরানের বিরুদ্ধে যখন বার বার হামলার হুমকি দিচ্ছে আমেরিকা, তখন ইসরায়েলের এই কম্পন প্রশ্ন তুলে দিয়েছে। প্রসঙ্গত ইরান ইসরায়েলকে তার প্রধান শত্রু বলে মনে করে। ওদিকে ইসরায়েল আবার আমেরিকার পরম মিত্র!

বৃহস্পতিবার সকালে দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমির মাটি হঠাৎই কেঁপে ওঠে। চারদিকে সাইরেন বেজে ওঠে। আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ায়। রিখটার স্কেলে  ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। কম্পনের স্থায়িত্বও ছিল মাত্র এক মিনিট মতো। কম্পনের স্থায়িত্ব ও তীব্রতা, কম থেকে মাঝারি মাত্রার বিস্ফোরণমূলক পরীক্ষার সঙ্গেই তুলনীয়। কম্পনের জেরে নেগেভের বাইরেও সাইরেন বাজে। মধ্য ইসরায়েল পেরিয়ে জেরুজালেমের উত্তরের এলাকাতেও কম্পন অনুভূত হয়।

ইরান বিক্ষোভের মধ্যেই কি ইসরায়েল পারমাণবিক পরীক্ষা চালিয়েছে? এমন জল্পনার কারণ কী? ডেড সি অঞ্চল সিরিয়ান-আফ্রিকান রিফটের অংশ। সেখানে হালকা থেকে মাঝারি ভূমিকম্প হওয়ার ইতিহাস রয়েছে। কিন্তু এই মুহূর্তে যখন ইরানে বিক্ষোভ চলছে, আমেরিকাও হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে, তখন মধ্যপ্রাচ্যের সংকটের আবহে এই কম্পন জল্পনা বাড়িয়েছে।

ওদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-ই দেশে অস্থিরতা উসকে দিচ্ছে। উল্লেখ্য, ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর সবচেয়ে বড় এই বিক্ষোভে ২,০০০-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রসঙ্গত, ২০২৫-র জুনে ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনা ঘটে। সেইসময় ইরানের পারমাণবিক ঘাঁটিগুলির উপর অতর্কিতে হামলা চালিছিল ইসরায়েল। পালটা জবাব দেয় ইরানও। সেইসময় ইরানের হামলা প্রতিহত করতে এগিয়ে এসেছিল আমেরিকাও।

(Feed Source: zeenews.com)