Karnataka Accident: পথ কুকুরের তাড়া, দ্রুত পালাতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু! ফের প্রশ্ন তুলে দিল কর্ণাটকের ঘটনা

Karnataka Accident: পথ কুকুরের তাড়া, দ্রুত পালাতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু! ফের প্রশ্ন তুলে দিল কর্ণাটকের ঘটনা

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলার আঠানি থানা এলাকায়৷ মৃত ওই ব্যক্তির নাম বিশ্বনাথ শিরোল (৪৪)৷

পথকুকুরদের উপদ্রব নিয়ে কড়া অবস্থান নিয়ে সুপ্রিম কোর্ট৷ পথকুকুরদের আক্রমণ নিয়ে এই উদ্বেগ যে একেবারেই অমূলক নয় ফের তার প্রমাণ মিলল কর্ণাটকে৷ অভিযোগ, রাস্তায় একটি কুকুর তাড়া করায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷