জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যামাজন (Amazon) যক্ষ্মা বা টিবি রোগের মহামারির ব্যাপারে (confirmed an outbreak of tuberculosis/TB) নিশ্চিত করল। যক্ষ্মা বা টিবি এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন (bacterial infection) যাকে ভিক্টোরিয়ান ডিজিজ (‘Victorian disease’) বলা হচ্ছে। টিবির এই সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে অ্যামাজন কভেন্ট্রি ওয়ারহাউজে (Amazon’s Coventry warehouse)। আক্রান্ত প্রায় ৩০০০ কর্মী। এখনই বন্ধ করে দিতে হবে এই ওয়ারহাউজ। অ্যামাজন এ বিষয়ে জাতীয় স্বাস্থ্য কমিশনে (National Health Service/NHS)-র সঙ্গে একযোগে কাজ করছে।
অ্যামাজনে ভিক্টোরিয়ান যুগ
অ্যামাজনের গুদামে হাজির ভিক্টোরিয়ান যুগ! না, ঠিক ভিক্টোরিয়ান যুগ নয়, বরং ভিক্টোরিয়ান যুগের রোগ। সেই রোগের প্রাদুর্ভাবে অবিলম্বে সেই ওয়ারহাউজ বন্ধের দাবি জানাল শ্রমিক ইউনিয়ন। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের কভেন্ট্রিতে অবস্থিত অ্যামাজনের এক বিশাল গুদামে।
ভিক্টোরিয়ান যুগের রোগটি কী?
ভিক্টোরিয়ান যুগের রোগটি কী? টিউবারকুলোসিস (টিবি) বা যক্ষ্মা! এই রোগের প্রাদুর্ভাবের খবর নিশ্চিত করেছে ওই কোম্পানিটি। যক্ষ্মাকে সাধারণত ব্রিটিশ ইতিহাসের ভিক্টোরিয়ান যুগের রোগ হিসেবে চিহ্নিত করা হয়। এই পরিস্থিতিতে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিক ইউনিয়ন অবিলম্বে ওই গুদামটি বন্ধের দাবি জানিয়েছে।
ঘটনাস্থল
ব্রিটেনের কভেন্ট্রিতে (Coventry) অবস্থিত অ্যামাজনের একটি ডিস্ট্রিবিউশন সেন্টার। সেখানেই এই রোগের প্রাদুর্ভাব। অ্যামাজন নিশ্চিত করেছে, গত বছর তাদের এই গুদামে কাজ করা ১০ জন কর্মীর শরীরেই টিবি বা যক্ষ্মা ধরা পড়েছে। এটি মূলত ফুসফুসের একটি সংক্রামক ব্যাধি যা ঊনবিংশ শতাব্দীতে অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছিল।
ইউনিয়নের দাবি
শ্রমিক ইউনিয়ন ‘জিএমবি’ (GMB) অভিযোগ করেছে, কর্তৃপক্ষ এই সংক্রামক ব্যাধির কথা জানা সত্ত্বেও ওয়ারহাউজটি চালু রেখেছে। তারা অবিলম্বে এটি বন্ধ করে সমস্ত কর্মীকে পূর্ণ বেতনে ছুটিতে পাঠানোর দাবি জানিয়েছে। ইউনিয়নের এক নেত্রী জানিয়েছেন, যথাযথ ব্যবস্থা না নিলে কভেন্ট্রির এই গুদামটি একটি বড় ধরনের জনস্বাস্থ্য সংকটের কেন্দ্রে পরিণত হতে পারে।
অ্যামাজনের প্রতিক্রিয়া
অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা স্থানীয় স্বাস্থ্য বিভাগ (NHS) এবং স্বাস্থ্য সুরক্ষা সংস্থার (UKHSA) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তাদের দাবি, শনাক্ত হওয়া রোগীরা সরাসরি সংক্রমণ ছড়ানোর মতো অবস্থায় নেই। তা ছাড়া এখন কর্মীদের স্ক্রিনিং করা হচ্ছে। তাঁদের নিয়মিত পরীক্ষা করানো হচ্ছে।
যক্ষ্মা কেন ভিক্টোরিয়ান রোগ?
যক্ষ্মা বা টিবি-কে কেন ‘ভিক্টোরিয়ান রোগ’ বলা হচ্ছে? কারণ উনিশ শতকে ইংল্যান্ডে এই রোগটি মহামারীর আকার ধারণ করেছিল। বর্তমানে উন্নত চিকিৎসা থাকা সত্ত্বেও এমন বড় ধরনের একটি প্রতিষ্ঠানের কর্মস্থলে এই রোগের ফিরে আসাকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগজনক বলেই মনে করছেন।
(Feed Source: zeenews.com)
