গাড়ি থেকে লাফ দিয়ে দেওয়াল বাওয়ার চেষ্টা! বিড়ালের কাণ্ড দেখে চোখ সরবে না

গাড়ি থেকে লাফ দিয়ে দেওয়াল বাওয়ার চেষ্টা! বিড়ালের কাণ্ড দেখে চোখ সরবে না

#নয়াদিল্লি: পোষ্যদের মধ্যে বেড়াল আর কুকুরই বোধ হয় অধিকাংশ মানুষের প্রিয়। এদের মধ্যে বেড়ালের নানান খুনসুটি, বোকাসোকা হাবভাব নিমেষেই আমাদের মন ভালো করে দেয়।

ইন্টারনেটের দৌলতে এখন অনেক এমন মজার মজার ভিডিও দেখতে পাওয়া যায়। সম্প্রতি এমনই এক মজার ভিডিও নিয়ে মেতে উঠেছেন নেটাগরিকরা।

যদিও ভিডিওটি প্রথম কোথায় বা কখন শেয়ার করা হয়েছিল তা স্পষ্ট নয়। এখন এটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে। অনেক বেড়ালপ্রেমীই এই ভিডিওটি শেয়ার করছেন। একজন ট্যুইটার ব্যবহারকারীর এই পোস্টটি রিট্যুইট করে লিখেছেন, ‘অন্তত সে দু’বার চেষ্টা তো করেছে’।

কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ভিডিও ক্লিপিংটি একটি পার্কিং স্পটের। চারিদিকে দাঁরিয়ে রয়েছে অসংখ্য গাড়ি। কিছুক্ষণের মধ্যেই একটি বিড়াল হেঁটে গাড়ির ছাদে উঠে যায় এবং গাড়ির লাগোয়া ঠিক পাশের দেয়ালের ধরে লাফানোর চেষ্টা করে, তারপরেই হঠাৎ পা ছড়িয়ে পড়ে যায়।

কিছুক্ষণের জন্য বেড়ালটিকে দেখা না গেলেও আবার মোড় ঘুরিয়ে ফিরে আসে গাড়ির ওপর। কিন্তু আবার ব্যর্থ হয়। ভিডিওটির শেষে দেখা যায় বিড়ালটি গাড়ি থেকে দূরে হেঁটে গিয়ে সম্ভবত দেয়ালের অন্য পাশে যাওয়ার জন্য অন্য উপায় খুঁজতে থাকে।

ভিডিওটি মাত্র দুই দিন আগে শেয়ার করা হয়েছে, এর পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ওই পুচকে বিড়ালটি। এখনও পর্যন্ত প্রায় ১৬ মিলিয়নেরও বেশি মানুষ ভিডিয়োটি শেয়ার করেছেন এবং ক্রমশ সেই সংখ্যা বাড়ছে।

ভিডিওর নিচে অনেক মানুষ মজার মজার কমেন্টও করেছেন। এক ট্যুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন যে, ‘অন্তত সে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছে।’

অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখছেন, ‘একবার ব্যর্থ হওয়ার পরেও ও আবার চেষ্টা করেছে, এটাও দেখতে হবে।‘ কেউ কেউ আবার ইমোজি ব্যবহার করে নিজেদের ইমোশন ব্যক্ত করেছেন। একজন আবার খুব আবেগ ভরে লিখেছেন, ‘ইস! আমিও যদি বেড়াল হতাম’!

Published by:Suman Majumder

(Source: news18.com)