Deadly Plane Crash: ফের ভেঙে পড়ল বিমান, নেতা-সহ বহু মৃত্যু! ল্যান্ডিংয়ের ঠিক আগে রেডার থেকে হঠাৎই উধাও! কেন? ঘনাচ্ছে ঘোর রহস্য…

Deadly Plane Crash: ফের ভেঙে পড়ল বিমান, নেতা-সহ বহু মৃত্যু! ল্যান্ডিংয়ের ঠিক আগে রেডার থেকে হঠাৎই উধাও! কেন? ঘনাচ্ছে ঘোর রহস্য…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বারামতির (Baramati) পরে এবার কলাম্বিয়া (Colombia)! বুধবার কলম্বিয়ায় ভেঙে পড়ল একটি ছোট বাণিজ্যিক বিমান। ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়ল ‘বিচক্র্যাফ্ট ১৯০০’ (Beechcraft 1900) নামের বাণিজ্যিক বিমানটি। সাতেনা ফ্লাইটের পরিচালিত (Satena) এই বিমানটির ওসানায় অবতরণের কথা ছিল। কিন্তু নির্ধারিত অবতরণের কয়েক মিনিট আগেই, দুপুর ১২টা ৫ নাগাদ হঠাৎই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উড়ানটির।

আবারও এক বিমান দুর্ঘটনা

আবারও এক বিমান দুর্ঘটনা। ফের একবার বিমানের সমস্ত যাত্রীর মর্মান্তিক মৃত্যু। বুধবার কলম্বিয়াতে ভেঙে পড়ল ছোট বাণিজ্যিক এই বিমানটি। ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্তের কাছে বিমানটি মাঝ-আকাশ থেকে ভেঙে পড়ে বলেই জানিয়েছে কলম্বিয়ার অসামরিক উড়ান মন্ত্রক। সাতেনা এয়ারলাইন্সের ছোট এই বাণিজ্যিক বিমানটির নাম– ‘বিচক্র্যাফ্ট ১৯০০’। দুর্ঘটনায় বিমানের ১৫ যাত্রীরই মৃত্যু হয়েছে। ছোট বিমানে একেবারেই যাত্রীদের জন্য কোনও নিরাপত্তা নেই? একের পর এক দুর্ঘটনায় এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

নির্ধারিত অবতরণের কয়েক মিনিট আগেই

সাতেনা ফ্লাইট পরিচালিত ‘বিচক্র্যাফ্ট ১৯০০’ নামের ওই বিমানটির ওসানায় অবতরণের কথা ছিল। তবে নির্ধারিত অবতরণের কয়েক মিনিট আগেই, দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ এটি হঠাৎই এয়ার ট্রাফিক কন্ট্রোলের বাইরে চলে যায়! এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখনই বিপদের আঁচ করা হচ্ছিল।

ক্রু সদস্য-সহ ১৫ জনেরই মৃত্যু

শুরু হয়ে যায় জরুরি তল্লাশি। সন্নিহিত পার্বত্য এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরে আজ, বৃহস্পতিবার ওই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। উদ্ধারকারী দল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। ক্রু সদস্য-সহ ১৫ জন যাত্রীরই মৃত্যু হয়েছে। যদিও সরকারি বিবৃতি এখনও দেওয়া হয়নি।

ভেঙে পড়েছিল অজিত পওয়ারের বিমান

গতকাল, ২৮ জানুয়ারি, বুধবার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। বুধসকালে মহারাষ্ট্রের বারামতীতে অবতরণের সময়ে তাঁর প্রাইভেট চার্টার্ড বিমানটি ভেঙে পড়ে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের তরফে জানানো হয়েছিল, দুর্ঘটনায় অজিত পওয়ার-সহ বিমানে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে ভয়ংকর এই বিমান দুর্ঘটনাটি ঘটে। বারামতীতে জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন অজিত। সেখানে অবতরণের সময়ই দুর্ঘটনা ঘটে। জরুরি অবতরণ করার চেষ্টা করা হচ্ছিল বিমানটির, তখনই পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে বিমানটি, আর আগুন ধরে যায়।

(Feed Source: zeenews.com)