VELYS রোবোটিক সিস্টেমে প্রথম রোবোটিক আংশিক হাঁটু প্রতিস্থাপন, চিকিৎসা পরিষেবায় নজির গড়ল কলকাতা

VELYS রোবোটিক সিস্টেমে প্রথম রোবোটিক আংশিক হাঁটু প্রতিস্থাপন, চিকিৎসা পরিষেবায় নজির গড়ল কলকাতা

VELYS সিস্টেম দ্বারা রোবোটিক আংশিক প্রতিস্থাপন ইমপ্লান্টগুলিকে সঠিকভাবে স্থাপন করে যাতে রোগী ভালভাবে কাজ করতে পারেন এবং ইমপ্লান্টের আয়ুও একই সঙ্গে বৃদ্ধি পায়।

VELYS রোবোটিক সিস্টেমে প্রথম রোবোটিক আংশিক হাঁটু প্রতিস্থাপন, চিকিৎসা পরিষেবায় নজির গড়ল কলকাতা

কলকাতা: পূর্ব ভারতের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান মণিপাল হাসপাতাল গ্রুপ। তারই একটি ইউনিট, মণিপাল হাসপাতাল, ব্রডওয়ে, কলকাতায় ৬২ বছর বয়সী একজন পুরুষ রোগী, যাঁর নাম রবি রায় (নাম পরিবর্তিত), তাঁর উপর সফলভাবে শহরে প্রথম VELYS রোবোটিক আংশিক হাঁটু প্রতিস্থাপন সার্জারি পরিচালনা করেছে। মণিপাল হাসপাতাল ব্রডওয়ের কনসালট্যান্ট অর্থোপেডিকস এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডা. তন্ময় কর্মকারের নেতৃত্বে এক বিশেষজ্ঞ দল এই সারাজারি করেছে সম্প্রতি। VELYS সিস্টেম দ্বারা রোবোটিক আংশিক প্রতিস্থাপন ইমপ্লান্টগুলিকে সঠিকভাবে স্থাপন করে যাতে রোগী ভালভাবে কাজ করতে পারেন এবং ইমপ্লান্টের আয়ুও একই সঙ্গে বৃদ্ধি পায়।