Boy Murdered Body In Bed Box: যৌনতায় বাধা দেওয়ায় নাইলন দড়ির মারণ ফাঁসে শ্বাসরোধ, ইটে থ্যাঁতলানো মাথা! বক্সখাটে দেহ, উপরে নিদ্রায় দিদা…

Boy Murdered Body In Bed Box: যৌনতায় বাধা দেওয়ায় নাইলন দড়ির মারণ ফাঁসে শ্বাসরোধ, ইটে থ্যাঁতলানো মাথা! বক্সখাটে দেহ, উপরে নিদ্রায় দিদা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মর্মান্তিক মধ্যপ্রদেশ, হাড়হিম ইন্দোর (Madhya Pradesh’s Indore)। শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বওয়ানো বালক খুনের প্লটে আঁতকে উঠছে দেশ (chilling murder of a 13-year-old boy)। সন্দেহভাজন নাইলন দড়ির ফাঁস দিয়েছে ছেলেটির গলায়। ইট দিয়ে থেঁতলে দেয় তার মুখ ও মাথা। ভয়ংকর!

কীভাবে খুন?

জানা গিয়েছে, সন্দেহভাজন বছর-একুশের রেহান অন্তত ৮ বার নাইলন দড়ির ফাঁস দিয়েছে বছরতেরোর বালকটির গলায়। শুধু তাই নয়, পরে ইট দিয়ে তার মুখ ও মাথা থেঁতলেও দেয় সে। বাচ্চাটিকে খুন করে বিছানার বক্সে লুকায় দেহ। তার উপরে সে ঘুমানোর নির্দেশ দেয় তার দিদাকে। এই অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ডটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে দেশ। চাঞ্চল্যকর বিষয় হল, অভিযুক্ত ব্যক্তি ওই ছেলেটির ঠাকুরমাকে খাটের উপরেই ঘুমানোর জন্য বাধ্য করে, যাতে কেউ সন্দেহ না করে।

কী ঘটেছিল? 

গত কয়েকদিন ধরেই ওই সদ্য কিশোরটি নিখোঁজ ছিল। তার পরিবারের সদস্যরা তাকে হন্যে হয়ে তাকে খুঁজছিলেন। পরে তারা পুলিসকে জানায়। পুলিস ছেলেটির খোঁজে নেমে তো অবাক। তারা দেহ উদ্ধার করে। পুলিস তল্লাশি চালানোর সময়ে ঘরের ভেতর থাকা একটি বক্সখাট থেকে ছেলেটির পচাগলা দেহ উদ্ধার করে।

কেন ওই বক্সখাটেই ঘুমোন ঠাকুমা?

এদিকে ওই ছেলেটির দিদা জানতেনই না যে, তাঁর নাতির মৃতদেহ ওই খাটের নীচেই রয়েছে। অভিযুক্ত ব্যক্তি তাঁকে ওই খাটের উপরেই ঘুমনোর নির্দেশ দিয়েছিল, যাতে পুলিস বা প্রতিবেশীরা সেখানে তল্লাশি করার কথা না ভাবে। কারও কোনও সন্দেহ না জাগে।

যৌনতা

পুলিস এই ঘটনায় মূল অভিযুক্তকে শনাক্ত করেছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তিগত শত্রুতা বা পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আপাতত যতটুকু জানা গিয়েছে, তা হল রেহান জোর করে ছেলেটির সঙ্গে যৌনতা করতে চেয়েছিল। ছেলেটি বাধা দেয়। সেই রাগ থেকেই এই খুন।

(Feed Source: zeenews.com)