Deadliest Attacks in Pakistan: ভয়ংকর রক্তাক্ত সংঘর্ষ! আগুন, বারুদ, বিস্ফোরণে নরক পাকিস্তানে শবের পাহাড়! মৃত্যু…

Deadliest Attacks in Pakistan: ভয়ংকর রক্তাক্ত সংঘর্ষ! আগুন, বারুদ, বিস্ফোরণে নরক পাকিস্তানে শবের পাহাড়! মৃত্যু…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার পাকিস্তান (Pakistan) উত্তপ্ত। বালোচদের (Baloch) সঙ্গে পাকসেনার (Pakistani Troops) রক্তাক্ত সংগ্রামে উত্তপ্ত হয়ে আছে ওই অঞ্চলের গোটা ভূগোলটাই। ৪৮ ঘণ্টা ধরে একযোগে সন্ত্রাস-দমন অভিযান চালিয়ে ১৩৩-এর বেশি সন্ত্রাসী খতম হয়েছে বলে জানা গিয়েছে। শনিবারে পাকিস্তান দেখল অশনি সংকেত। পাকভূমির দক্ষিণ-পশ্চিম অংশে দেখা গেল ভয়াবহ সন্ত্রাসী হামলা। পরপর চলল গুলি, ফেটে পড়ল আত্মঘাতী বোমারু। চড়চড়িয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

বালোচিস্তানে

ঘটনা বালোচিস্তানের। গত কয়েক মাস ধরে সেখানে পাক সরকারের বিরুদ্ধে বিক্ষোভের উত্তাপ বেড়েই চলেছে। দফায় দফায় হামলা চালাচ্ছে সশস্ত্র সংগঠনগুলি। শনিবারও একযোগে পর পর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। কোয়েটা, গোদার, মাসটুঙ, নুস্কি, দালবানদিন, পাঞ্জগুর-সহ বেশ কয়েকটি জেলায় একযোগে হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা। এই হামলার দায় এখনও পর্যন্ত কোনও সংগঠন স্বীকার করেনি ঠিকই।

বন্দুক-বোমা-কারাগার

শুধু বন্দুক-বোমা নিয়ে হামলা নয়, ভেঙেছে কারাগারও। পাকিস্তানের মাস্তুং জেলার একটি কারাগার থেকে প্রায় ৩০ জনেরও বেশি বন্দিকে পালাতে সাহায্য করেছে সন্ত্রাসীরা। এছাড়াও হামলা চালানো হয়েছে নুকশির আধাসামরিক বাহিনীর দফতরেও। কারাগার ও আধাসেনা দফতরে হামলার জেরে আহত বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। প্রাণ গিয়েছে ১৪ জনের।

পাকসেনা বনাম বালোচ সন্ত্রাসী

পাকিস্তানও চুপ করে বসে থাকেনি। ঘটনার পরেই অভিযানে নামে পাকসেনা। ৪৮ ঘণ্টা ধরে একযোগে সন্ত্রাস-দমন অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ১৩৩-এর বেশি সন্ত্রাসীকে খতম করেছে পাক সেনাদল। শুধু শনিবারই খতম করা হয়েছে ৯২ জন সন্ত্রাসীকে। এই হামলায় বালোচ লিবারেশন আর্মি নিজেদের দায় স্বীকার করেনি ঠিকই। তবে একটি ভিডিয়ো প্রকাশ করেছে তারা। যাতে দেখা গিয়েছে, পাকিস্তানের সরকার ও সেনার বিরুদ্ধে হওয়া কোনও একটি হামলায় বন্দুক হাতে যোগ দিচ্ছেন মেয়েরাও।

(Feed Source: zeenews.com)