)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলা হচ্ছে অন্তত ২০০ জনের মৃত্যু (At least 200 people feared dead) ঘটেছে। খনিতে ভয়ংকর ধস (massive landslide struck coltan mine)। এটা কঙ্গোর ঘটনা (eastern Democratic Republic of Congo)। সেখানে এখন শোকের ছবি। কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্ধারকার্য চলছে, তবে তা ব্যাহতও হচ্ছে। এবং দুর্ঘটনায় অন্তত ২২৭ জন নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও সংখ্যাটা পরিষ্কার নয়।
কঙ্গোয় কান্না
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ডিআর কঙ্গো বা ডিআরসি নামেও পরিচিত এই দেশ। আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ। ১১ কোটিরও বেশি মানুষের বাস। দেশটির পূর্বাঞ্চলে একটি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন খনিতে ভয়াবহ এই ভূমিধসের ঘটনা ঘটেছে। সরকার বলছে, এই ঘটনায় ‘অন্তত ২০০ মানুষের প্রাণহানির’ আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এম২৩ ওই খনি থেকে প্রতি মাসে অন্তত আট লাখ মার্কিন ডলার আয় করে।
কী ঘটেছে?
প্রত্যক্ষদর্শীরা জানান, খনিজে সমৃদ্ধ এলাকার কাছে অবস্থিত পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। ঘটনার পরদিন সকালে দ্বিতীয় ভূমিধস আঘাত হানে। এম২৩ নিযুক্ত গভর্নর বলেছেন, অন্তত ‘২০০ জন’ প্রাণ হারিয়েছেন। তবে, মৃতের সংখ্যা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। বেশ কয়েকদিন ধরেই ওই অঞ্চলে ফোন নেটওয়ার্ক অকেজো অবস্থায় আছে। মানবাধিকার সংস্থা সূত্রেরা জানিয়েছে, ওই অঞ্চল থেকে আসা মানুষজনের কাছ থেকে অল্প কিছু কিছু তথ্য পাওয়া যাচ্ছে। তবে, মৃতের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হচ্ছে না।
এম২৩
২০২১ সালে নতুন করে কার্যক্রম শুরু করে এম২৩ নামের সশস্ত্র গোষ্ঠী। তারপর থেকে তারা ডিআর কঙ্গোর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পূর্বাঞ্চলের উল্লেখযোগ্য পরিমাণ ভূখণ্ডের দখল নিয়ে নেয়। ২০২৪ সালের এপ্রিলে রুয়ান্ডার সহায়তায় নর্থ কিভু প্রদেশের রুবায়া খনিটিরও দখল নেয় এই এম২৩। প্রসঙ্গত, বিশ্বের কোলটান মজুদের ৬০ শতাংশই কঙ্গোর হাতে। পাশাপাশি, এদেশের পূর্বাঞ্চলে সোনা ও টিনের মতো অন্যান্য মূল্যবান খনিজও আছে।
(Feed Source: zeenews.com)
