Astronauts around Moon: মানবসভ্যতার অবিশ্বাস্য ঘটনা! গত ৫০ বছরে এই প্রথম! আর মাত্র ৫ দিন পরেই ঘটতে চলেছে এই…

Astronauts around Moon: মানবসভ্যতার অবিশ্বাস্য ঘটনা! গত ৫০ বছরে এই প্রথম! আর মাত্র ৫ দিন পরেই ঘটতে চলেছে এই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আর্টেমিস-২’ মিশন (Artemis II mission) নিয়ে নাসা (NASA) এবার ইতিহাস তৈরি করতে চলল? নাসা এবার চাঁদের কক্ষপথে মহাকাশচারী পাঠাচ্ছে (sendinng astronauts around moon), ৫০ বছরে প্রথম!
‘অ্যাপোলো-১১’ অভিযানের ( Apollo 11 mission) প্রায় পাঁচ দশক পর ফের চাঁদের কক্ষপথে (lunar orbit) মার্কিন গবেষণা সংস্থার মহাকাশযান। আগামী ৮ ফেব্রুয়ারি ‘আর্টেমিস-২’ মিশন শুরু করছে নাসা। চার মহাকাশচারীর কেউ চাঁদের মাটিতে পা রাখবেন না। কক্ষপথে প্রদক্ষিণ করেই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবেন তাঁরা।

চার মহাকাশচারী

রিড ওয়াইজম্যান (Reed Wiseman), ভিক্টর গ্লোভার (Victor Glover), ক্রিস্টিনা কোচ (Christina Koch ) এবং জেরেমি হ্যানসেনকে (Jeremy Hansen) নিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি এই আর্টেমিস-২ মিশন শুরু করছে নাসা। যদিও এই চার মহাকাশচারীর কেউই চাঁদের মাটিতে পা রাখবেন না। তাঁরা দশ দিন ধরে কক্ষপথে প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবেন বলে জানা গিয়েছে। নাসা জানিয়েছে, চার দিন চাঁদের চারপাশে প্রায় ৪৬০০ মাইল পথ প্রদক্ষিণ করবে সংশ্লিষ্ট মহাকাশযানটি।

ইতিহাস

মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিনের চাঁদের মাটিতে নামা ও আমেরিকার পতাকা পুঁতে আসার ঘটনার পর পেরিয়ে গিয়েছে ৫০টি বছরেরও বেশি সময়।

৫ দিন পরে ৪ নভশ্চর

তার পর থেকে চাঁদের প্রতি নাসার আগ্রহ বেশ কিছুটা কম ছিল বলেই মত সংশ্লিষ্ট মহলের। তবে, এত বছর পর ফের চাঁদের উদ্দেশ্যে মানুষ পাঠানোর সিদ্ধান্ত নিল নাসা। আর ৫ দিন পরে ৮ ফেব্রুয়ারি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের দিকে পাড়ি দেবেন ওই চার নভশ্চর। দশদিনের এই মিশনে ভিক্টর গ্লোভার মহাকাশযানের চালক হিসেবে দায়িত্ব সামলাবেন। মিশন কমান্ডর রিড ওয়াইজম্যান। বাকি দু’জনকে বিশেষজ্ঞ হিসেবে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

বিপদ দেখলেই রিটার্ন

আগামী ৮ ফেব্রুয়ারি চার মহাকাশচারীকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ওরিয়ন মহাকাশযান। নাসার সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম যুক্ত থাকছে এই মিশনে। চার মহাকাশচারী পৃথিবীর কক্ষপথে থাকাকালীনই বেশ কিছু পরীক্ষা সেরে ফেলবেন। ফলাফল ঠিকঠাক পেলে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কাছে পৌঁছবে ওরিয়ন। তবে সেই সময় যদি কোনও সমস্যা ধরা পড়ে, তৎক্ষণাৎ ওই মহাকাশযানকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে বলেই জানা গিয়েছে।

(Feed Source: zeenews.com)