Pakistan’s India Boycott: ইন্ডিয়া ম্যাচ বয়কট করে পুরো একঘরে’ পাকিস্তান, এবার দেশ ছেড়ে টিম নিয়ে চলে গেল ২৭৯০ কিমি দূরে!

Pakistan’s India Boycott: ইন্ডিয়া ম্যাচ বয়কট করে পুরো একঘরে’ পাকিস্তান, এবার দেশ ছেড়ে টিম নিয়ে চলে গেল ২৭৯০ কিমি দূরে!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) অংশ নিচ্ছে পাকিস্তান। তবে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সেই দেশের সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) এবং পিসিবি প্রধান তথা ফেডারেল মিনিস্টার ফর ইন্টেরিয়র অফ পাকিস্তান মহসিন নকভি (Mohsin Naqvi) বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

চারদিন পর শুরু বিশ্বকাপ

৭ ফেব্রুয়ারি থেকে ভারত-পাকিস্তান যুগ্মভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে। ১৫ জনের স্কোয়াড নিয়ে সলমন আঘারা চলে এসেছেন শ্রীলঙ্কায়। ২৭৯০ কিমি দূরের দেশেই তাদের কাপ অভিযান। দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ডই বাবরদের ছবি শেয়ার করে জানিয়েছে যে, শ্রীলঙ্কায় এসে পাকিস্তান সাদর আপ্যায়ন পেয়েছে

পাকিস্তানের দল সংক্রান্ত ঘোষণা

এক্স হ্যান্ডেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘১৫ সদস্যের পাকিস্তানের জাতীয় দলে আছেন ক্যাপ্টেন সালমান আলি আগা, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খোয়াজা মহম্মদ নায়েফ, মহম্মদ নওয়াজ, মহম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাহেবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান ও উসমান তারিক।’ কলম্বোতে পা রাখার সর্বশেষ আপডেটে পিসিবি জানিয়েছে যে, সলমানরা সোমবার ও মঙ্গলবার বিশ্রাম নেবে। পিসিবি আরও জানিয়েছে,’পাকিস্তান টিম ৪ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।’

পাকিস্তানের বাংলাদেশ প্রেম

গত রবিবার পাকিস্তান সরকার তাদের দেশের ক্রিকেটারদের বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে কলম্বোয় গ্রুপ পর্যায়ে ম্যাচ  খেলতে নিষেধ করে দিয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার কারণে বাংলাদেশের বিশ্বকাপ থেকে সরে আসার প্রেক্ষিতে পাকিস্তান এই ঘোষণা করেছে। পাকিস্তানের ডন পত্রিকাকে তাদের দেশের এক সরকারি সূত্র জানিয়েছে, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়েই পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। সরকারি সূত্র মতে, ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করার প্রধান কারণ ছিল বাংলাদেশের প্রতি আইসিসি-র ‘পক্ষপাতমূলক সিদ্ধান্ত’।

কেউ পাশে নেই পাকিস্তানের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিজেদের হাই-প্রোফাইল ম্যাচ বয়কট করার পাকিস্তানের এই বিতর্কিত সিদ্ধান্তে পাকিস্তান এখন একঘরে। বিশ্ব মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ক্রমশ বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে এবং কোনও আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডই প্রকাশ্যে তাদের এই অবস্থানকে সমর্থন করেনি। সূত্র মতে, পিসিবি এই মর্মে বেশ কয়েকটি সদস্য বোর্ডের কাছে সমর্থন চেয়েছিল। তবে নকভিদের খালি হাতেই ফিরতে হয়েছে।

(Feed Source: zeenews.com)