Mamata Banerjee at Supreme Court: বুধে ইতিহাস তৈরি হবে সুপ্রিম কোর্টে! SIR মামলায় কোর্টে সওয়াল করবেন খোদ মমতা! তাকিয়ে গোটা দেশ

Mamata Banerjee at Supreme Court: বুধে ইতিহাস তৈরি হবে সুপ্রিম কোর্টে! SIR মামলায় কোর্টে সওয়াল করবেন খোদ মমতা! তাকিয়ে গোটা দেশ

Mamata Banerjee at Supreme Court: SIR নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, বুধবার ইনপার্সন অ‍্যাপিয়ার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-র বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নয়াদিল্লিঃ SIR নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, বুধবার ইনপার্সন অ‍্যাপিয়ার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-র বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার, দিল্লির চাণক্যপুরীতে নিউ বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং SIR-এ ক্ষতিগ্রস্ত পরিবাদের সদস্যরাও।

কমিশনের বিরুদ্ধে আবারও অভব্য আচরণের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। সোমবার কমিশনের সঙ্গে বৈঠক মাঝপথেই বয়কট করে বেরিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,‘নির্বাচন কমিশনেও আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। আমরা ফুল দিয়েছি, উনি অপমান করেছেন। রুডলি ব‍্যবহার করেছেন। গতকাল চিৎকার করতে শুরু করেছিলেন। আমরা তখন বলেছি চিৎকার করবেন না। আমরা আপনার বন্ডেড লেবার নই।’

কমিশনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অমর্ত্য সেন, জয় গোস্বামী-সহ বাংলার নামী ব্যক্তিত্বদের শুনানির নোটিস পাঠানো হয়ছে। অমর্ত্য সেন-কে শুনানির নোটিস পাঠানো হয়েছিল তাঁর বাবা-মায়ের বয়সের পার্থক্যের কারণে।’