বাজেটের প্রভাব, এবার রকেট গতিতে ছুটবে এই ডিফেন্স স্টকগুলি ! বড় পূর্বাভাস গোল্ডম্যান স্যাকস-এর

বাজেটের প্রভাব, এবার রকেট গতিতে ছুটবে এই ডিফেন্স স্টকগুলি ! বড় পূর্বাভাস গোল্ডম্যান স্যাকস-এর

 

Best Stocks To Buy :  ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026) পেশ হওয়ার পর থেকেই খুশির হাওয়া শেয়ার বাজারে। বিশেষ করে প্রতিরক্ষা বা ডিফেন্স খাতের (Defence Budget 2026) জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) বড় ঘোষণা বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। বিশ্বখ্যাত বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান স্যাকস (Goldman Sachs) তাদের সাম্প্রতিক রিপোর্টে দাবি করেছে, এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাজারের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। এর ফলে আগামী দিনে ভারতের প্রতিরক্ষা সংস্থাগুলোর ব্যবসার গ্রাফ উল্কার গতিতে বাড়তে পারে।

প্রতিরক্ষা বাজেটে ১৫.২ শতাংশ বৃদ্ধি
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য প্রতিরক্ষা খাতে মোট ৭.৮৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন। গত বছর এই বরাদ্দের পরিমাণ ছিল ৬.৮১ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, এক বছরে প্রতিরক্ষা বাজেট বেড়েছে প্রায় ১৫.২ শতাংশ। জাতীয় নিরাপত্তা জোরদার এবং সামরিক সরঞ্জামে স্বনির্ভর হওয়ার লক্ষ্যেই সরকার এই বিশাল পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নজরে কোন-কোন শেয়ার ?
গোল্ডম্যান স্যাকস-এর রিপোর্ট অনুযায়ী, সরকারের এই বিপুল খরচের সরাসরি সুবিধা পাবে বেশ কিছু ভারতীয় সংস্থা। বিশেষ করে যারা যুদ্ধজাহাজ, বিমান এবং বড় প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে, তাদের লাভের অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। 

নজরে থাকা কয়েকটি প্রধান স্টক হল:
১ ভারত ইলেকট্রনিক্স (BEL): রাডার এবং ইলেকট্রনিক সিস্টেমের চাহিদা বাড়ায় এই স্টকটি বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় শীর্ষে।

২ সোলার ইন্ডাস্ট্রিজ (Solar Industries): বিস্ফোরক এবং প্রপেল্যান্ট তৈরির ক্ষেত্রে এই সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ।

৩ ভারত ডায়নামিক্স (BDL): মিসাইল এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির অর্ডারে এই সংস্থা এগিয়ে থাকবে।

৪ পিটিসি ইন্ডাস্ট্রিজ (PTC Industries): অ্যারোস্পেস এবং ডিফেন্স কাস্টিং-এর জন্য এই সংস্থা সুপরিচিত।

ক্ষুদ্র যন্ত্রাংশ ও টেকনিক্যাল সেক্টরেও জোয়ার
শুধুমাত্র বড় প্ল্যাটফর্ম নয়, গোল্ডম্যান স্যাকস-এর মতে ডেটা প্যাটার্নস (Data Patterns) এবং অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ প্রোডাক্টস (Astra Microwave Products)-এর মতো কোম্পানিগুলিও পরোক্ষভাবে লাভবান হবে। ইলেকট্রনিক সিস্টেম এবং ক্ষুদ্র যন্ত্রাংশের ক্রমবর্ধমান চাহিদা এই সংস্থাগুলোর স্টকে বড় র‍্যালি আনতে পারে।

বিশেষজ্ঞের রায়: “সরকার এখন বড় যুদ্ধজাহাজ ও এয়ারক্রাফট তৈরির ওপর বেশি জোর দিচ্ছে। এতে দেশীয় প্রতিরক্ষা সংস্থাগুলোর কাছে কাজের সুযোগ অনেক বাড়বে, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য লাভজনক হতে পারে।”

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

(Feed Source: abplive.com)