
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনার অবসান, আশঙ্কাই সত্যি প্রমাণিত হল! ভারতীয় ক্রিকেটের দুই অবিসংবাদী সুপারস্টার-বিরাট কোহলি ও রোহিত শর্মাকে (Virat Kohli and Rohit Sharma) নিয়ে, ২০২৭ বিশ্বকাপের (ICC ODI World Cup 2027) আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
বিসিসিআই ৯ ফেব্রুয়ারি সোমবার, ২০২৫-২৬ মরসুমের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে দিল ৩০ ক্রিকেটারকে নিয়ে (BCCI’s Central Contract List For 2025-26)। সেখানেই বুঝিয়ে দেওয়া হল যে, দুই সিনিয়র ক্রিকেটারের গুরুত্ব এখন অনেকটাই কমেছে। তাঁদের নিজেদের স্থান থেকে সরিয়ে দেওয়া হল। (Virat, Rohit Demoted To Grade B)। বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়লেন মহম্মদ শামি (Mohammed Shami)। বিসিসিআই বুঝিয়ে দিল যে, একদা তারকা পেসার আর বোর্ডের ভাবনায় নেই। মেয়েদের ক্রিকেটে বাংলা থেকে বোর্ডের ‘বি’ গ্রেডে আছেন রিচা ঘোষ (Richa Ghosh)।
বিরাট-রোহিতকে ‘এ+’ থেকে সরানো হল
বোর্ডের কেন্দ্রীয় চুক্তি এতদিন পর্যন্ত ছিল চারস্তরীয় গ্রেড- এ+, এ, বি এবং সি। বিরাট-রোহিতকে ‘এ+’ ক্যাটেগরি থেকে সরিয়ে সরাসরি নামিয়ে দেওয়া হল ‘বি’ ক্যাটেগরিতে। বিসিসিআই জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের পরামর্শেই ‘এ+’ ক্যাটেগরি তুলে দিল। এবার থেকে তৃস্তরীয় ক্যাটেগরি চালু হল। থাকল শুধু এ, বি এবং সি। কোহলি এবং রোহিত ২০২৪ সালে টি-টোয়েন্টিআই থেকে অবসর নিয়েছেন এবং গত বছরের মাঝামাঝি সময়ে টেস্ট থেকেও সরে আসেন এবং এখন শুধু ওডিআই খেলেন। ফলে তাঁদের পদাবনতি যে হবেই তা একপ্রকার দিনের আলোর মতোই স্পষ্ট ছিল।
নতুন বার্ষিক চুক্তির ৩০ জন ক্রিকেটার কারা?
গ্রুপ এ – শুভমন গিল, জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা
গ্রুপ বি- ওয়াশিংটন সুন্দর, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার
গ্রুপ সি – অক্ষর প্যাটেল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিষ্ণোই ও রুতুরাজ গায়কোয়াড়
মহিলা সিনিয়র দলের বার্ষিক চুক্তিতে যাঁরা
গ্রুপ এ- হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগেজ ও দীপ্তি শর্মা
গ্রুপ বি- রেণুকা ঠাকুর, শেফালি ভার্মা, রিচা ঘোষ ও স্নেহ রানা
গ্রুপ সি – রাধা যাদব, আমনজো কৌর, প্রতিকা রাওয়াল, ক্রান্তি গৌড়, উমা ছেত্রী, অরুন্ধতী রেড্ডি, শ্রী চরণি, ইয়াস্তিকা ভাটিয়া, হরলীন দেওল, কাশভি গৌতম, জি কমলিনী, বৈষ্ণবী শর্মা ও তেজল হাসবনিস
(Feed Source: zeenews.com)
