Gardening Tips: শহরেও বাড়ির ছাদে মাটি ছাড়াই ফলবে টাটকা, তাজা শাক-সবজি, ফল! কীভাবে জানাচ্ছেন বাগান বিশেষজ্ঞ

Gardening Tips: শহরেও বাড়ির ছাদে মাটি ছাড়াই ফলবে টাটকা, তাজা শাক-সবজি, ফল! কীভাবে জানাচ্ছেন বাগান বিশেষজ্ঞ

Gardening Tips: গাছের শিকড় সরাসরি পুষ্টিযুক্ত জলে ডুবে থাকে। একটি পাইপের ভেতর দিয়ে পুষ্টিযুক্ত জল প্রবাহিত করা হয়, যা শিকড়কে ভিজিয়ে রাখে। এই পদ্ধতিতে খুব অল্প জায়গায় অনেক গাছ লাগান সম্ভব।

হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ  

হাওড়া, রাকেশ মাইতি: মাটি ছাড়া হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ! এটি আধুনিক কৃষিবিন্যাসের এক চমৎকার পদ্ধতি, যেখানে মাটি ছাড়াই কেবল পুষ্টিসমৃদ্ধ জলের মাধ্যমে চাষ করা হয়। জমি চারা চাষ, যা শহরের মানুষের কাছে আদর্শ একটি কৃষি পদ্ধতি। বিশেষ করে শহরে থাকেন বা যাদের কাছে চাষের জন্য পর্যাপ্ত জমি নেই, তাদের জন্য এটি এক জাদুকরী সমাধান। সাধারণত গাছ মাটি থেকে তার প্রয়োজনীয় পুষ্টি বা খাবার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম গ্রহণ করে। হাইড্রোপনিক পদ্ধতিতে এই পুষ্টি উপাদানগুলো সরাসরি জলে মিশিয়ে দেওয়া হয়। ফলে গাছের শিকড় খুব সহজেই খাবার পায় এবং গাছ মাটির তুলনায় দ্রুত বৃদ্ধি পায়।

গাছের শিকড় সরাসরি পুষ্টিযুক্ত জলে ডুবে থাকে। একটি পাইপের ভেতর দিয়ে পুষ্টিযুক্ত জল প্রবাহিত করা হয়, যা শিকড়কে ভিজিয়ে রাখে। এই পদ্ধতিতে খুব অল্প জায়গায় অনেক গাছ লাগান সম্ভব। জলের উপর চাষ হলেও এতে, সাধারণ চাষের তুলনায় এতে প্রায় ৯০% কম জল লাগে। কারণ জল এখানে পুনরায় ব্যবহার করা হয়। গাছের প্রয়োজনীয় পুষ্টি সরাসরি শিকড়ে পৌঁছয় বলে গাছ ২৫% থেকে ৩০% দ্রুত বাড়ে।

মাটি নেই বলে মাটিবাহিত রোগ বা পোকামাকড়ের উপদ্রব অনেক কম। এখানে আগাছা পরিষ্কার করার কোনও অতিরিক্ত সময় অপচয় বা ঝামেলা নেই। এই পদ্ধতিতে সবজি থেকে শুরু করে ফুল সহ বিভিন্ন জিনিস ভাল হয় হাইড্রোপনিক পদ্ধতিতে। লেটুস, পালং শাক, পুদিনা, ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম, শসা, স্ট্রবেরি, লঙ্কা, গোলাপ, অর্কিড-সহ বিভিন্ন জিনিস।

এই পদ্ধতিতে চাষের জন্য প্রয়োজন, নেট পট বা ছোট ছোট ছিদ্রযুক্ত প্লাস্টিকের পাত্র। মাটির বদলে শিকড় ধরে রাখার জন্য পাথরের কুচি ব্যবহার করা যেতে পারে। পার্লাইট বা নারকেলের ছোবড়া ব্যবহার করা হয়। জলে মেশানোর জন্য নির্দিষ্ট সার। জলের অম্লতা মাপার জন্য পিএইচ মিটার।হাইড্রোপনিক ও অ্যারোপনিক এই পদ্ধতিতে অনেক বেশি সুবিধাজনক বলেই জানালেন, আচার্য জগদীশ চন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যানের জয়েন্ট ডাইরেক্টর ডঃ দেবেন্দ্র সিং। আরও জানা যায়, সদ্য অনুষ্ঠিত বোটানিক্যাল গার্ডেনের পুষ্প প্রদর্শনীতে এর একটি মডেল প্রদর্শন করা করা হয়েছিল মানুষকে এ বিষয়ে উৎসাহিত করতে।