
#নটিংহাম: ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে গালিগালাজ করছেন হার্দিক পান্ডিয়া। রবিবার এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভরা মাঠে রোহিতকে গালিগালাজ করছেন হার্কি পান্ডিয়া। সেই অডিও ইঙ্গিত দেয়, পান্ডিয়া মাঠে রোহিত শর্মার ফিল্ড প্লেসমেন্ট নিয়ে মোটেও খুশি ছিলেন না।
ভিডিওর সেই ঘটনাটি ঘটেছিল এদিনের ম্যাচের চতুর্থ ওভারের শেষে। পান্ডিয়া ভারতীয় দলের কোনও এক ফিল্ডারকে উদ্দেশ্য করে চিৎকার করছিলেন। পান্ডিয়া সেই ফিল্ডারকে এটা বলছিলেন, তিনি বোলার, তাই তাঁকে ফলো করা উচিত ছিল। সেটা না করে ভারতীয় দলের অধিনায়ককে ফলো করার কোনও মানে নেই।
নিউজ 18 বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ফলে এই ভিডিও পাঠককে নিজদায়িত্বে দেখার অনুরোধ রইল।
এদিন মাঠে এমন অনেক ঘটনা ঘটেছে যখনে পান্ডিয়াকে চিৎকার করতে দেখা যায়। তিনি দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে গালিগালাজ করেছেন বলেও অভিযোগ।
আইপিএল ২০২২-এ মহম্মদ শামিকে গালিগালাজ করতে দেখা গিয়েছিল পান্ডিয়াকে। টুইটারে শামির ভক্তদের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এবার কোহলির ভক্তরা এই ভিডিও নিয়ে ঠাট্টা করছেন।
বেশিরভাগ কোহলি ভক্ত বলেছেন, ভিডিওটি প্রমাণ করে যে ভারতীয় খেলোয়াড়রা তাঁদের বর্তমান অধিনায়ককে আর সম্মান করে না। কোহলির সময়ে এমন কিছু হত না বলে দাবি তাঁদের।
no one likes you, people openly question your authority, even an ex MI player doesn’t respect you @imro45 wadda legacy #HardikAbusedRohit pic.twitter.com/H0IJjVswGM
— (@ffsvirat) July 10, 2022
This incident of hardik pandya openly questioning & abusing Rohit Sharma shows that Even players don’t rate the new captain #HardikAbusedRohit
— Yashvi (@BreatheKohli) July 10, 2022
This hardik pandya against Rohit Sharma incident is a a true example of “Respect is deserved, not demanded”#HardikAbusedRohitpic.twitter.com/5ZpDpccZA2
— Akshat (@ReignOfVirat) July 10, 2022
এদিকে রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া টানা ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও ইংল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছে ভারতীয় দল। তবে রবিবার নিয়মরক্ষার ম্যাচে ইংল্যান্ড জিতেছে। তবে সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল।
