Deadly Hit-And-Run: প্রেমিকাকে নিয়ে জয়রাইডে বেরিয়ে দুধের শিশুকে চাকায় পিষে দিল দ্বাদশের ছাত্র! ভয়ংকর সেই ছবি…

Deadly Hit-And-Run: প্রেমিকাকে নিয়ে জয়রাইডে বেরিয়ে দুধের শিশুকে চাকায় পিষে দিল দ্বাদশের ছাত্র! ভয়ংকর সেই ছবি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘটনাস্থল লখনউয়ের বানথরা এলাকা (Lucknow’s Banthra area)। একটি দ্রুতগামী সুইফট ডিজায়ার গাড়ি পথচারীদের উপর উঠে গেলে এক ৬ বছরের শিশুর মৃত্যু হয়, আরও চারজন গুরুতর আহত হন (six-year-old boy killed and four others injured)। পুলিস জানায়, গাড়িটি চালাচ্ছিল দ্বাদশ শ্রেণির এক ছাত্র, যে তার প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। দুর্ঘটনার পর সে পালিয়ে গেলেও পরে পুলিস পরে তাকে গ্রেফতার করে।

দুর্ঘটনা 

বৃহস্পতিবার সন্ধ্যায় লখনউয়ের কানপুর রোডে হনুমান মন্দিরের কাছে একটি চাট স্টলের সামনে ভিড়ের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। এই ভয়াবহ দুর্ঘটনায় ৬ বছর বয়সী দীক্ষান্ত প্যাটেল গুরুতর আহত হয় এবং পরে সে মারা যায়। আহতদের মধ্যে রয়েছেন সাধনা প্যাটেল, মীনা দেবী (৬০), আরমান (১২) এবং ই-রিকশা চালক অবধ বিহারী (৪২)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

‘ফেয়ারওয়েল পার্টি’ থেকে জয়রাইড

দুর্ঘটনা ঘটিয়ে ফেলার পরে ওই ছাত্রটি তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিসি তদন্তে জানা গিয়েছে, সে প্রথমে তার প্রেমিকাকে একটি জায়গায় নামিয়ে দেয় এবং নিজে আত্মগোপন করে। পরে অবশ্য পুলিসের তল্লাশিতে সে ধরা পড়ে। ওই ছাত্রটি তার স্কুলের ‘ফেয়ারওয়েল পার্টি’ থেকে ফিরছিল এবং গাড়ি নিয়ে জয়রাইডে (Joyride) বেরিয়েছিল। এই ঘটনার পর নাবালকদের গাড়ি চালানো এবং অভিভাবকদের দায়িত্বজ্ঞান নিয়ে পুনরায় প্রশ্ন উঠেছে। পথচারীদের ধাক্কা দেওয়া ছাড়াও গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, একটি অটো রিকশা এবং আরও কয়েকটি যানবাহনের ক্ষতি করেছে।

ল্যাম্বরগিনি দুর্ঘটনার ঠিক পাঁচ দিন পরে

এই ঘটনাটি কানপুরে ল্যাম্বরগিনি দুর্ঘটনার ঠিক পাঁচ দিন পরেই ঘটল। যেখানে একজন ব্যবসায়ীর ছেলের বেপরোয়া গাড়ি চালানোর ফলে ৬ জন আহত হয়েছিলেন। লখনউয়ের এই মর্মান্তিক ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে, যা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

(Feed Source: zeenews.com)