Septic Tank Murder: বিয়ে করতে বেরিয়ে খুন! সেপটিক ট্যাংকে পচা-গলা দেহ তরুণীর, হাতের ট্যাটুই বলে দিল বীভৎস মৃত্যুরহস্য…

Septic Tank Murder: বিয়ে করতে বেরিয়ে খুন! সেপটিক ট্যাংকে পচা-গলা দেহ তরুণীর, হাতের ট্যাটুই বলে দিল বীভৎস মৃত্যুরহস্য…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বীভত্‍স ভোপাল! সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার ৩৩ বছরের তরুণীর পচাগলা দেহ। তদন্তে বেরিয়ে এল হাড়হিম সত্যি। গত বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ঘটনাটি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, ইনস্টাগ্রাম থেকে এই ঘটনার সূত্রপাত। যা ভয়াবহ পরিণতি পায়।

মৃত তরুণীর নাম আশরাফি ওরফে সিয়া, তিনি মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার বাসিন্দা। পুলিসের দাবি, গত সোমবার সিয়াকে শ্বাসরোধ করে খুন করা হয়। খুনের অভিযোগে নাম উঠে এসেছে তাঁর বিবাহিত প্রেমিক সমীরের। অভিযোগ, খুনের পর প্রমাণ লোপাটের জন্য পরিবারের সদস্যদের সাহায্যে দেহটি একটি লোহার বাক্সে ভরে বাড়ির কাছের একটি সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।

সম্পর্কের শুরু ও হাড়হিম পরিণতি
প্রায় এক বছর আগে ইনস্টাগ্রামে সমীরের সঙ্গে সিয়ার পরিচয় হয়। সেই পরিচয় পরে প্রেমের সম্পর্কে গড়ায়। সমীরের টানে গত তিন মাস আগে মহারাষ্ট্র ছেড়ে ভোপালে চলে আসেন সিয়া। কিন্তু সেখানে এসেই তিনি জানতে পারেন, সমীর বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। সমীরের বাড়িতে থাকা শুরু করলে তার স্ত্রীর সঙ্গে সিয়ার প্রায়ই ঝগড়া হতো। পুলিস জানায়, সিয়া সমীরকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। বিয়ে না করলে ৫ লক্ষ টাকা দাবি এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। এই অশান্তি সহ্য করতে না পেরে সমীরের স্ত্রী জবলপুরে তার বাবার বাড়ি চলে যান।

যেভাবে ধরা পড়ল ঘটনা
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় শিশুরা ওই এলাকায় খেলার সময় ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ পায়। বাসিন্দারা ট্যাঙ্কের ভেতরে একটি লোহার বাক্স ভাসতে দেখে পুলিসে খবর দেন। পুলিস এসে বাক্সটি খুললে সিয়ার পচাগলা দেহ উদ্ধার হয়। পচন ধরার কারণে শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট না থাকলেও, হাতে থাকা একটি প্রদীপ (ল্যাম্প) ট্যাটু এবং জন্মতারিখ দেখে তাঁকে শনাক্ত করা হয়।নিশাতপুরা থানার পরিদর্শক মনোজ পাটোয়া জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটি শ্বাসরোধ করে হত্যা বলেই মনে হচ্ছে। সমীর বর্তমানে পলাতক থাকলেও, দেহ সরাতে সাহায্য করার অভিযোগে তার মা, ভাই ও বোনকে গ্রেফতার করেছে পুলিস। সমীরের স্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার আসল কারণ আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিস।

(Feed Source: zeenews.com)