Bhopal Horror: গাড়ি বদলে বদলে চারবার নাবালিকার শরীরে নরপিশাচের কামুক নখদাঁত! রাজপথে রক্তহিম অত্যাচার! একটা ভিডিয়ো…

Bhopal Horror: গাড়ি বদলে বদলে চারবার নাবালিকার শরীরে নরপিশাচের কামুক নখদাঁত! রাজপথে রক্তহিম অত্যাচার! একটা ভিডিয়ো…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্ল্যাকমেইল করে চলন্ত গাড়িতে ধর্ষণ। পুলিস জানিয়েছে, নাবালিকাকে ভয় দেখিয়ে নারকীয় অত্যাচার করা হয়। আরও হাড়হিম বিষয় হল, শুধুমাত্র একটি গাড়িতে নয় আলাদা আলাদা গাড়িতে একাধিকবার নির্যাতন করা হয়। ভয়াবহ ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালের। এই ঘটনায় জড়িত মূলত অভিযুক্ত-সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

ব্ল্যাকমেইল ও ভিডিয়ো রেকর্ডিং
তদন্তকারী দল (SIT) সূত্রে জানা গিয়েছে, প্রধান অভিযুক্ত আসাফ আলি খান যখন একটি থার (Thar) গাড়ির ভেতর নাবালিকার ওপর পাশবিক নির্যাতন চালায়। সেই সময় তার সহযোগী মাজ খান বাইরে দাঁড়িয়ে আইফোন দিয়ে পুরো ঘটনার ভিডিয়ো রেকর্ড করে। পরে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে নির্যাতিতার কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। শুধু তাই নয়, ভিডিয়োর ভয় দেখিয়ে তাকে বারবার যৌন নির্যাতন করা হয়।

এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিস কমিশনার একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছেন। পুলিস ইতিমধ্যে অপরাধে ব্যবহৃত চারটি গাড়ি জব্দ করেছে। এর মধ্যে একটি গাড়ি সেহোর জেলার একটি গ্রাম থেকে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। তবে ভিডিয়ো করার জন্য ব্যবহৃত আইফোনটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিস গত ৩ ফেব্রুয়ারি মূল অভিযুক্ত আসাফ আলিকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। তার সহযোগী মাজ খানকে ৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় এবং বর্তমানে সে পুলিসি রিমান্ডে রয়েছে।

তদন্তে আরও একটি চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে। জানা গেছে, অভিযুক্ত মাজ খানের সঙ্গে স্থানীয় কোহেফিজা় থানার একজন হেড কনস্টেবলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ওই পুলিস কর্মী তদন্তের গোপন তথ্য অভিযুক্তদের কাছে ফাঁস করে দিতেন। বিষয়টি জানাজানি হতেই ওই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে পুলিস প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছে।

(Feed Source: zeenews.com)