Emmanuel Macron’s India Visit: মুম্বইতে ম্যাক্রোঁ! ৩ দিনের ভারত সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, ‘প্রিয় বন্ধুকে’ স্বাগত জানালেন মোদি

Emmanuel Macron’s India Visit: মুম্বইতে ম্যাক্রোঁ! ৩ দিনের ভারত সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, ‘প্রিয় বন্ধুকে’ স্বাগত জানালেন মোদি

Emmanuel Macron’s India Visit: ৩ দিনের ভারত সফরে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ৷ মুম্বইতে সস্ত্রীক এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷ এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ যোগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷

মুম্বইতে ম্যাক্রোঁ! ৩ দিনের ভারত সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, ‘প্রিয় বন্ধুকে’ স্বাগত জানালেন মোদি

নয়াদিল্লি: ভারতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ এবং তাঁর স্ত্রী তথা ফ্রান্সের ‘ফার্স লেডি’ ব্রিজিত ম্যাক্রোঁ৷ তিনদিনের সফরে মুম্বইতে সস্ত্রীক এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷ মুম্বই বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ৷ এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ যোগ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷