মুহূর্তের ‘ত্রুটি’, ফাঁস ইনফ্লুয়েন্সারের ‘আসল চেহারা’! নেটদুনিয়ায় শোরগোল

মুহূর্তের ‘ত্রুটি’, ফাঁস ইনফ্লুয়েন্সারের ‘আসল চেহারা’! নেটদুনিয়ায় শোরগোল
এ যেন ‘ছিল রুমাল হয়ে গেল বেড়াল’! কী হয়েছে জানলে আপনিও তাজ্জব বনে যাবেন! বর্তমান দুনিয়া সোশাল মিডিয়া (Social Media) ছাড়া একেবারেই অচল। সেই সোশাল মিডিয়ায় লাইভস্ট্রিম (Live Stream) করার সময় কয়েক সেকেন্ডেই ঘটে গেল এক চরম ‘বিপত্তি’। আর তাতেই রাতারাতি খবরের শিরোনামে এক চিনা ইনফ্লুয়েন্সার (Influencer)। জানা যাচ্ছে, সোশাল মিডিয়ায় লাইভ সেশন করার সময়ে কয়েক সেকেন্ডের জন্য তাঁর বিউটি ফিল্টারে কিছু সমস্যা দেখা দেয়। ব্যাস! তাতেই সব গোলমাল। কারণ এই ত্রুটির জেরে একেবারে গোটা দুনিয়ার সামনে চলে এসেছে তাঁর ‘আসল চেহারা’। একাধিক প্রতিবেদন অনুযায়ী, এহেন কাণ্ডের জেরে নাকি সেই চিনা ইনফ্লুয়েন্সার কিছুক্ষণের মধ্যেই ১,৪০,০০০ ফলোয়ার (Followers) খুইয়েছেন। তবে সে দাবি আদৌ কতটা সত্যি তার কোনও প্রমাণ নেই। সোশাল মিডিয়ায় ইতিউতি চোখ রাখলেই দেখতে পাওয়া যাচ্ছে এই ঘটনা।

নেট দুনিয়ায় এনিয়ে রীতমতো চর্চা শুরু হয়েছে। জানা যাচ্ছে, রোজকার মতোই ওই চিনা ইনফ্লুয়েন্সার সোশাল মিডিয়ায় লাইভ স্ট্রিম করছিলেন। হঠাৎ তাঁর বিউটি ফিল্টারে (Beauty Filter) কিছু সমস্যা দেখা দেয়। মাত্র কয়েক সেকেন্ডের এই ‘দুর্ঘটনা’-র জেরে স্ক্রিনে ভেসে ওঠে মহিলার ফিল্টার-হীন মুখ। অত্যন্ত স্টাইলিশ মুখ যেন এক মুহূর্তে ভ্যানিশ! খুব স্বাভাবিকভাবেই এই দুই মুখের বিস্তর ফারাক। আর তাতে ‘চক্ষু চড়কগাছ’ ফলোয়ারদের। ঘটনা ঘটতেই সোশাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে হু হু করে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। X এবং ইনস্টাগ্রামের (Instagram) মতো প্ল্যাটফর্মগুলিতে ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল। তারপর থেকেই সোশাল মিডিয়ায় শুরু হয়ে গেছে ইতিবাচন নেতিবাচক বিভিন্ন ধরনের মতপোষণ । ভিডিওটি সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হচ্ছে যে তিনি নাকি কয়েক মুহূর্তেই ১,৪০,০০০ ফলোয়ার খুইয়েছেন। যদিও সঠিক সংখ্যাটি এখনও যাচাই করা হয়নি। তবে এই মহিলা কে? কী তাঁর নাম? সেই সম্পর্কে কোনও তথ্য মেলেনি।

সোশাল মিডিয়ায় ভিডিওটি দেখে ইতিমধ্যেই বিভিন্নজন বিভিন্ন কথা বলতে শুরু করে দিয়েছেন। কেউ বলছেন এই ধরনের বিউটি ফিল্টার ব্যবহার করে ওই ইনফ্লুয়েন্সার তাঁর ফলোয়ারদের সঙ্গে প্রতারণা করেছেন। এতদিন তিনি তাঁদের অন্ধকারে রেখেছিলেন। কেউ কেউ আবার ইনফ্লুয়েন্সারের পাশে দাঁড়িয়েছেন, সমর্থনের আভাস মিলেছে তাঁদের মন্তব্যে। Viral News on Chinese Influencer

(Feed Source: abplive.com)