Kolkata High Court: এবার হাইকোর্ট দেখবে এসআইআর! সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই শুরু তৎপরতা

Kolkata High Court: এবার হাইকোর্ট দেখবে এসআইআর! সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই শুরু তৎপরতা

এ দিন সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি চলাকালীন এসআইআর-এর কাজে অফিসার নিয়োগ নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ৮৫০৫ অফিসারের তালিকা কমিশনকে দিয়েছিল রাজ্য সরকার৷

এবার হাইকোর্ট দেখবে এসআইআর! সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই শুরু তৎপরতা

কলকাতা: শুক্রবার পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ার মামলায় বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ জানিয়েছে, এবার থেকে এসআইআরের যাবতীয় কাজকর্ম হবে হাইকোর্টের নজরদারিতে৷ ২৪ ঘণ্টার মধ্যেই জুডিশিয়াল আধিকারিকদের নিয়ে কমিটি গ়ড়ার নির্দেশ দিয়েছে আদালত৷ এরপরে নড়েচড়ে বসেছে প্রশাসন৷