
সেই মুস্তাফিজুর রহমানকে কি না ডিমোশন দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশিত হয়েছে । সেখানে জায়গা পেয়েছেন ২৮ ক্রিকেটার । তবে চমক রয়েছে মুস্তাফিজুরকে নিয়ে । কারণ, বাঁহাতি পেসারকে এ গ্রেড থেকে বি গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে!
২০২৫-২৬ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস গ্রেডে একমাত্র তাস্কিন আমেদ ছিলেন । এ বার সেই গ্রেড তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । চোটের কারণে দীর্ঘ দিন টেস্ট খেলেননি তাস্কিন । তবে সাদা বলের ক্রিকেটে দু’টি ফর্ম্যাটেই খেলেন তিনি । তাঁকে এ গ্রেডে নামানো হয়েছে । অন্য দিকে মুস্তাফিজুর এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন । বাংলাদেশের হয়ে একমাত্র টি-টোয়েন্টি খেলেন তিনি । ফলে তাঁরও ডিমোশন হয়েছে । বাংলাদেশের তিন ফর্ম্যাটে তিন অধিনায়ক – নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসকেও এ গ্রেডে রাখা হয়েছে ।
কী কারণে মুস্তাফিজুরকে ‘বি’ গ্রেডে নামিয়ে দেওয়া হল? ওয়ান ডে থেকে অবসর নিয়েছেন মুস্তাফিজুর । তিনি কেবল টি-২০ ফর্ম্যাটে খেলেন । ‘এ’ গ্রেডে রয়েছেন বাংলাদেশের তিন ফর্ম্যাটে তিন অধিনায়ক – নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির ‘বি’ গ্রেডে উঠে এসেছেন তাঞ্জিদ হাসান তামিম, মেহেদি হাসান, শাদমান ইসলাম, রিশাদ হোসেনরা । গত বছর তাঁরা প্রত্যেকেই ভাল পারফরম্যান্স করেছিলেন । উল্লেখ্য, ৪ ক্রিকেটার রয়েছেন ‘এ’ গ্রেডে । ১১ জন ‘বি’ গ্রেডে, ‘সি’ গ্রেডে ৬ এবং ‘ডি’ গ্রেডে রয়েছেন ৭ ক্রিকেটার ।
(Feed Source: abplive.com)
