Free LPG Cylinder: হোলিতে মহিলারা ফ্রি-তে পাবেন LPG Cylinder! এবং মহিলাদের জন্য বিরাট বিরাট সব ঘোষণা, অবিশ্বাস্য…

Free LPG Cylinder: হোলিতে মহিলারা ফ্রি-তে পাবেন LPG Cylinder! এবং মহিলাদের জন্য বিরাট বিরাট সব ঘোষণা, অবিশ্বাস্য…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দোলে মহিলারা ফ্রি-তে পাবেন এলপিজি গ্যাস সিলিন্ডার! অবিশ্বাস্য খবর! না, বাংলায় নয়। এ খবর রাজধানীর (Delhi government)। মেয়েদের কেন্দ্রে রেখে কিছু উন্নয়ন স্কিম (women-centric initiatives) আনতে চলেছে দিল্লির সরকার। খুব সম্ভবত ২ মার্চ এই সংক্রান্ত প্রকল্প উদ্বোধন হচ্ছে। সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও (President Droupadi Murmu) থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। সাধারণত, আর্থিক ভাবে দুর্বল বা পিছিয়ে-পড়া গোষ্ঠীর মহিলাদের ক্ষমতায়নের (supporting women from economically weaker sections) জন্যই এরকম ভাবনা।

হোলিতে খুশির ‘গ্যাস’

হোলিতে মহিলারা পাবেন এলপিজি গ্যাস সিলিন্ডার। আগামী ২ মার্চ একাধিক বড় ঘোষণা হতে চলেছে। মহিলাদের আর্থিক সহায়তা, বিনামূল্যে ভ্রমণ, তাঁদের অভিযোগের দ্রুত সমাধানের মতো নানা গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে এদিন। সব ঘোষণাই হবে দিল্লি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে। আগামী ২ মার্চ এই অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হবে ওই অনুষ্ঠানেই।
জানা গিয়েছে, দিল্লি সরকার হোলি ও দীপাবলি উপলক্ষে একটি করে এলপিজি সিলিন্ডার দেবে। এই সিলিন্ডারের দাম সরাসরি সুবিধাভোগীদের আধার কার্ড লিঙ্ক করা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।

লাডলি যোজনা

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, সরকারের কাছে তথ্য এসেছে, লাডলি যোজনার আওতায় প্রায় ১.৮৬ লক্ষ অ্যাকাউন্টের গ্রাহক এখনও টাকা পাননি। সরকার গত এক বছরে ৩০ হাজার সুবিধাভোগীকে চিহ্নিত করেছে। তাদের দেওয়ার জন্য় ৯০ কোটি টাকা বরাদ্দ করেছে। আরও ৪১ হাজার মহিলাকে চিহ্নিত করা হয়েছে। এদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। লাডলি যোজনা এখন “লাখপতি বিটিয়া যোজনা” নামে বদল করা হচ্ছে। সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক সূচনা হতে পারে। এছাড়াও, সরকার দরিদ্র পরিবারের মহিলাদের মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় মাসে ২৫০০ টাকা করে ভাতা প্রদানের জন্য এক নতুন রেজিস্ট্রেশন পোর্টাল চালু করতে পারে।

‘সহেলি’ স্মার্ট কার্ড

জানা গিয়েছে, মহিলাদের জন্য আসছে ‘সহেলি’ স্মার্ট কার্ড। দিল্লি সরকার নারী এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য এই সহেলি স্মার্ট কার্ডও চালু করছে। এই কার্ড দিয়ে দিল্লির সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করা যাবে।

(Feed Source: zeenews.com)