Ranchi to Delhi air ambulance crash: মাঝ আকাশে দুর্ঘটনা! ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলান্স, টেক অফের ২০ মিনিট পরেই…

Ranchi to Delhi air ambulance crash: মাঝ আকাশে দুর্ঘটনা! ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলান্স, টেক অফের ২০ মিনিট পরেই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝ আকাশে ভয়ংকর দুর্ঘটনা। রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে এবার ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুল্যান্স! দুই বিমান কর্মী সহ মোট সাত জন ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তত্‍পরতায় চলছে উদ্ধারকাজ।

জানা গিয়েছে, ঘড়িতে তখন সাড়ে সাতটা।  রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় এয়ার অ্যাম্বুলান্সটি। কিন্তু টেক অফের ২০ মিনিট পরেও রেডার থেকে উধাও হয়ে যায় এয়ার অ্য়াম্বুলান্সটি। পালামু এবং লাতেহার  মাঝমাঝি জায়গায় নিখোঁজ হয়ে যায়  এয়ার অ্য়াম্বুলান্সটি। পরে DGCA জানায়,  চাতরা জেলার সীমারিয়ার কাছে কাসিয়াতু জঙ্গলে বিমানটি ভেঙে পড়েছে।

এখন যুদ্ধকালীন তত্‍পরতায় চলছে উদ্ধারকাজ। প্রাথমিক তদন্তে অনুমান, খারাপ আবহাওয়ার কারণেই ভেঙে পড়েছে এয়ার অ্য়াম্বল্য়ান্স। বিমানচালক ও সহকারি চালকের পাশাপাশি এক জন রোগী, এক চিকিৎসক, তাঁর এক সহকারী এবং দু’জন চিকিৎসাকর্মী ছিলেন। কেউ আর সম্ভবত বেঁচে নেই।

(Feed Source: zeenews.com)