)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে লখনউয়ে সাক্ষাৎ করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত। আর তাতেই ঝড় উঠেছে নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই অনেকেই আর থামতে পারেছেন না। কেউ বলছেন রাজনীতিতে নামছেন সঞ্জয় দত্ত। হয়তো রাজ্যসভায় টিকিট পেতে চলেছেন। অনেকে আবার মজার ছলে অনুমান করেছেন, হয়তো মুন্না ভাই-এর সিকুয়েল নিয়ে আলোচনা করেছেন মুন্নাভাই।
যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাত করে সঞ্জয় দত্ত সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লিখেছেন, লখনউয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির সঙ্গে দেখা হওয়ায় খুব আনন্দ লাগল। আশীর্বাদ ও ইতিবাচক আলাপ-আলোচনার জন্য সত্যিই কৃতজ্ঞ মনে হচ্ছে।’ ছবিতে দেখা যায়, দত্ত ও আদিত্যনাথ একে অপরের হাত চেপে ধরা অবস্থায় ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন।
এক্স হ্যান্ডেলে শেয়ার করা ওই ছবি অনেকেই পছন্দ করেছেন, আবার অনেকে মন্তব্যও করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সঞ্জয় দত্তের আগে সমাজবাদী পার্টির সঙ্গে সম্পর্কের কথাও উল্লেখ করেছেন। আরেকজন লিখেছেন, “সঞ্জয় দত্তের সঙ্গে যোগী আদিত্যনাথের সাক্ষাৎ রাজ্যসভা টিকিটের আগে প্রস্তুতি? মুন্না ভাই সিকুয়েলের গল্প? নাকি শুধু ‘ইতিবাচক আলাপ-আলোচনা’?”
দত্তকে সর্বশেষ দেখা গেছে তেলুগু কমেডি-হরর ছবি- দ্য রাজা সাব এবং আদিত্য ধরের ধুরন্ধর-এ। তিনি এখন তার আসন্ন ছবি ধুরন্ধর: দ্য রিভেঞ্জ-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, যাতে রণবীর সিংও অভিনয় করছেন। এছাড়াও অভিনেতার হাতে বেশ কিছু প্রজেক্ট রয়েছে, যেমন রাজা শিবাজী, বাপ, এবং কেডি: দ্য ডেভিল।
মুম্বই বিস্ফোরণ মামলায় ফেঁসে গিয়ে জেলে যেতে হয়েছিল সঞ্জয় দত্তকে। রাজনৈতিক মহলের অভিমত অনেক প্রভাব খাটিয়েও রেহাই পাননি সঞ্জয় দত্ত। তাঁর ভালো সময়ের মতো এখনও বলিউডে সমান সক্রিয় সঞ্জু বাবা। রাজনীতির সঙ্গে খুব বেশি মাখামাখি করতে তাঁকে সাম্প্রতিক কালে দেখা যায়নি। তার পরেও এই সাক্ষাতের জল কোন দিকে গড়ায় তার দিকেই তাকিয়ে তাঁর ফ্য়ানরা।
(Feed Source: zeenews.com)
