
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: জাস্ট একবার ভাবুন। আপনি ট্রেনে উঠলেন। জানলার পাশে যে সিটটি পছন্দের, সেই সিটটিও পেয়ে গেলেন। কিন্তু একী! হঠাত্-ই দেখলেন আপনার সহযাত্রী কিং কোবরা! কু্ণ্ডলী পাকিয়ে সে-ও বসে রয়েছে পাশেই। কল্পনা নয়, ঘোরতর বাস্তব।
পশ্চিমঘাটে কিং কোবরাদের এখন এমন সব জায়গায় দেখা যাচ্ছে। যা কেউ কল্পনাও করতে পারেনি। যেমন, ট্রেনের কামরা, রেললাইনে, এমনকী ব্যস্ত স্টেশনে আশেপাশে। বিপদ কিন্তু শুধু মানুষের নয়, সাপদেরও। রেললাইন সম্প্রসারণের জন্য়ও বাস্তচ্যুত হতে হচ্ছে বিষধর সরীসৃপদের। ফলে কখনও খাবার তো কখনও আশ্রয়ের খোঁজে সাপের চলে যাচ্ছে অদ্ভূত সব জায়গায়।
কেন ট্রেনের আশেপাশে কিং কোবরাদের আনাগোনা বাড়ছে?
বিশ্বের দীর্ঘতম ও বিষধর সাপ কিং কোরবা। ভারতের ট্রেনগুলিতে মাঝেমধ্যেই সেই কিং কোরবাকে দেখতে পাওয়া যাচ্ছে। ২০০২ থেকে ২০২৪ সাল। দীর্ঘ বাইশ বছরের উদ্ধার কাজে তথ্য বিশ্লেষণ করে গোয়ায় ৪৭ স্থানটি চিহ্নিত করা গিয়েছে। যেখানে কিং কোরবা আনাগোনা বেশি। চমকপ্রদ তথ্য হল, এই ৪৭ স্থানের মধ্যে ৫টি-ই ব্যস্ত রেললাইনের খুব কাছাকাছি। গবেষকদের ধারনা, মানুষের অজান্তেই ট্বেনে চেপেই ক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে সাপ!
২০১৭ সালে একটি ট্রেন থেকে কিং কোবরা উদ্ধারে সাহায্য করেছিলেন লেখক দীকাংশ পারমার। একই ঘটনা ঘটেছিল ২০১৯ এবং ২০২৩ সালেও। ছবি ও ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল।
অজান্তেই যেভাবে সাপ পরিবহন করছে ট্রেন
জলবায়ু ও মানুষের কর্মকাণ্ড বিশ্লেষণ করে একটি মডেলও তৈরি করে ফেলেছেন গবেষক। পশ্চিমঘাটের কিং কোবারারা সাধারণত নদী সংলগ্ন আর্দ্র বনে থাকতে পছন্দ করে। খোলা রেললাইন বা যেখানে শিকার পাওয়া যায় না, সেই জায়গায় তাদের পছন্দ নয় স্বাভাবিক কারণেই। ফলে রেললাইনে ধারে সাপে আনাগোনাও স্বাভাবিক নয়।
তাহলে কেন সাপেরা আসছে? মনে করা হচ্ছে, হয় ইঁদুরকে তাড়া করতে গিয়ে নয়তো আশ্রয়ের খোঁজেই মালবাহী ট্রেনে ঢুকে প়ড়ছে না। এরপর যথারীতি ট্রেন চলতে শুরু করছে। বহুদূরে গিয়ে হয়তো সাপটি ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু সেই জায়গাটি হয়তো আদৌ সাপদের বসবাসের উপযুক্ত নয়। সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরণের ঘটনা নজরে আসছে বেশি। গবেষকদের মতে, রেলপথ সাপেদের জন্য এক ধরণের ‘হাই-স্পিড শর্টকাট’ হিসেবে কাজ করছে। কারণ, সড়কপথে দুর্ঘটনায় বন্যপ্রাণীদের মৃত্যুর ঘটনা হামেশাই ঘটে।
সাপ এবং মানুষ—উভয়ের জন্যই বিপদ
ব্যাপারটি কিন্তু সাপেদের জন্য মোটেই ভালো নয়। কারণ, ভুল পরিবেশে বাঁচার সম্ভাবনা যেমন কম, তেমনি আতঙ্কের কারণে সাপকে মেরেও ফেলতে পারেন স্থানীয় বাসিন্দারা।আবার ট্রেনের কামরা কিং কোবরার উপস্থিতি ভয়ংকর ও প্রাণঘাতী। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দলের সঙ্গে সমণ্বয়ে জোর দিচ্ছে রেল কর্তৃপক্ষ। মানুষের উন্নয়ন যেভাবে বন্যপ্রাণীর আবাসে থাবা বসাচ্ছে, তাতে মানুষ এবং প্রাণী—উভয়কে রক্ষা করাই এখন সময়ের দাবি।
(Feed Source: zeenews.com)
