‘সাহসের সঙ্গে জবাব দেবে আফগানরা’, হুংকার প্রাক্তন রাষ্ট্রপতির!

‘সাহসের সঙ্গে জবাব দেবে আফগানরা’, হুংকার প্রাক্তন রাষ্ট্রপতির!

পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ উত্তেজনার (Pakistan-Afghanistan Clash) মধ্যেই আফগানিস্তানের একাধিক প্রদেশে এয়ারস্ট্রাইক (Airstrike) পাকিস্তানের (Pakistan)। ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতের পর থেকে ২৭ ফেব্রুয়ারির ভোরের আলো ফোটার আগে পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের এই সীমান্ত সংঘর্ষে তীব্রতর হয়ে ওঠে। সীমান্তের পাকিস্তানি চৌকিতে হামলা চলে আফগানিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী। জানা গিয়েছে আফগানিস্তান তাদের উত্তর-পূর্ব সীমান্ত বরাবর পাকিস্তানের উপর হামলা চলে। পাল্টা আক্রমণ করে পাকিস্তানের সেনাও।

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে এই সংঘর্ষে এখনও পর্যন্ত ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তান দাবি করছে এয়ারস্ট্রাইকের কারণে অনেক তালিবান মারা গিয়েছে। আবার আফগানিস্তানও দাবি করছে তাদের আক্রমণে এখনও পর্যন্ত একাধিক পাকিস্তানি সেনা মারা গিয়েছে। আর দুই পক্ষের দেওয়া এই তথ্য যদি সত্যি হয় তাহলে দ্বিতীয়বার তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকে এটি সবচেয়ে খারাপ অবস্থা।

ইরানের মন্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট

এর মধ্যেই সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি (Abbas Araghchi) এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন। যে পোস্টের মাধ্যমে তিনি কাবুল (Kabul) ও ইসলামাবাদের (Islamabad) বিদেশমন্ত্রীদের কাছে আলোচনার মাধ্যমে এই বিষয়ে একটা সিদ্ধান্তে আসার জন্য অনুরোধও করেছেন।

আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি কী বলছেন?

পাকিস্তান-আফগানিস্তানের এই সমস্যার মধ্যে মুখ খুলেছেন আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই (Hamid Karzai)। তিনি লেখেন, দেশের সেনা তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে ও সাহসের সঙ্গে এই আগ্রাসনের জবাব দেবে।

পাকিস্তানের কূটনৈতিক জবাব

পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদের জন্য তালিবানকে দায়ী করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ (Khawaja Muhammad Asif)। তিনি এক্স মাধ্যমে লেখেন, আজ আমাদের সেনাবাহিনী চূড়ান্ত জবাব দিচ্ছে। অনেক সহ্য করেছি, আর নয়। এবার খুল্লামখুল্লা যুদ্ধ হবে।”

এরই মধ্যে দুই দেশেরই সীমান্তে ‘হেভি আর্মি মুভমেন্ট’ দেখা গিয়েছে। পাকিস্তান থেকে ইতিমধ্যেই শরণার্থীদের ফিরিয়ে নিয়ে আসার জন্য তোরখাম সীমান্ত খুলে দিয়েছে আফগানিস্তান। তবে এই খবরও পাওয়া যাচ্ছে এই তোরখাম সীমান্তেও গোলাগুলির আওয়াজ পাওয়া গিয়েছে। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে আফগান সৈন্যরা সীমান্তের দিকে এগোচ্ছে।

(Feed Source: abplive.com)