)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আশ্চর্য! জ্যোতিষীর কথা শুনে আত্মহত্যা! শুক্রবার সন্ধ্যায় বেঙ্গালুরুর বগলাগুন্তে, মাত্র ২৭ বছরের একজন টেকি তার বাড়িতে আত্মহত্যা করেছেন। তিনি একজন জ্যোতিষীর ভবিষ্যতবাণীতে হতাশ হয়ে পড়েছিল বলে অভিযোগ। জ্যোতিষী সেই টেকির বিয়ে নিয়ে ভবিষ্যতবাণী করেছিলেন।
আত্মঘাতী টেকির নাম, বিদ্যাজ্যোতি। তিনি বসের (Bosch) কর্মচারী ছিলেন এবং বাড়ি থেকেই কাজ করতেন। কোডাগুরের একটি ছেলের সঙ্গে বিদ্যাজ্যোতির সম্পর্ক ছিল। বিদ্যাজ্যোতির ইচ্ছে অনুযায়ী, দুই পরিবারই তাদের বিয়ের জন্য রাজী ছিল।
পরিবারের সদস্যদের মতে, বিদ্যাজ্যোতি সম্প্রতি একজন জ্যোতিষীর কাছে গিয়েছিলেন। জ্যোতিষী বিদ্যাজ্যোতিকে বলেছিলেন, তার বিয়ে মাত্র দুই বছর টিকবে এবং শেষে বিচ্ছেদ হয়ে যাবে। এই বাধা কাটানোর জন্য জ্যোতিষী তাঁকে নয় দিনের একটি রীতি করার পরার্মশও দিয়েছিলেন।
পুলিস সূত্রের খবর, জ্যোতিষীর কথা অনুযায়ী বিদ্যাজ্যোতি সেই রীতি সম্পন্ন করছিলেন। নবম দিনে, রীতি অনুযায়ী যখন তাঁর পরিবার মন্দির গিয়েছিলেন, তখন তিনি বাড়িতে একা ছিলেন। পরে তাঁকে ঝুলন্ত অবস্থায় তাঁর ঘর থেকে উদ্ধার করা হয়।
বগলাগুন্তে পুলিস এটিকে অস্বাভাবিক মৃত্যু বলে মামলা দায় করেছেন এবং পরর্বতী তদন্ত এখনও চলছে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(Feed Source: zeenews.com)
