News 18 Rising Bharat Summit 2026: নতুন ভারতের উত্থানের প্রশংসায় মোদি, দেশের বদনাম করার জন্য নিশানা করলেন কংগ্রেসকে!

News 18 Rising Bharat Summit 2026: নতুন ভারতের উত্থানের প্রশংসায় মোদি, দেশের বদনাম করার জন্য নিশানা করলেন কংগ্রেসকে!

এবারের নিউজ ১৮ রাইজিং সামিট-এর মূল বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

রাইজিং ভারত সামিটের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

শুক্রবার নিউজ 18 রাইজিং ভারত সামিটের অনুষ্ঠানে বক্তব্য রাখতে এসে প্রধান বিরোধী দল কংগ্রেসের তীব্র সমালোচনা করার পাশাপাশি আগামী দিনের আত্মনির্ভর ভারতের উন্নয়নের রূপরেখাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবারের রাইজিং ভারতের ভাবনা ছিল অন্তর্নিহিত শক্তি৷ প্রধানমন্ত্রী বলেন, যখন কোনও দেশের লুকিয়ে থাকা শক্তি জেগে ওঠে তখন নিজেদের লক্ষ্যে পৌঁছে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয় সেই দেশ৷