‘সাপের মাথা কাটা হয়েছে’, ইরানের সামরিক বাহিনীর একটি শাখার সদর দফতরে হামলা চালিয়ে ঘোষণা আমেরিকার

‘সাপের মাথা কাটা হয়েছে’, ইরানের সামরিক বাহিনীর একটি শাখার সদর দফতরে হামলা চালিয়ে ঘোষণা আমেরিকার
Iran Israel War: মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিশ্চিত করে জানিয়েছে, ইরানের Islamic Revolutionary Guard Corps (IRGC)- র সদর দফতরে বড়সড় হামলা চালিয়েছে তারা এবং প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে ওই ইমারৎ। US Central Command (CENTCOM)- এর তরফে এই আক্রমণের পর জানানো হয়েছে, বিগত ৪৭ বছরেরও বেশি সময় ধরে Islamic Revolutionary Guard Corps (IRGC) ১০০০- এর বেশি আমেরিকানের মৃত্যুর জন্য দায়ী। এবার ‘সাপের মাথা কাটা হয়েছে’, জানিয়েছে US Central Command (CENTCOM). এক্স মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে এবং ইরানের Islamic Revolutionary Guard Corps (IRGC)- এর আর কোনও সদর দফতর এখন আর নেই।

এক্স পোস্টে US Central Command (CENTCOM)- এর তরফে একটি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘বিগত ৪৭ বছরেরও বেশি সময় ধরে ১০০০- এর বেশি আমেরিকানের মৃত্যুর জন্য দায়ী Iranian Islamic Revolutionary Guard Corps (IRGC)। গতকাল একটি বড়সড় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাপের মাথা কেটে দেওয়া হয়েছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আমেরিকার কাছে রয়েছে এবং Iranian Islamic Revolutionary Guard Corps (IRGC)- এর কোনও সদর দফতর আর নেই।’

অন্যদিকে, ইজরায়েলের সেনাবাহিনীর তরফেও জানানো হয়েছে যে ইরানের একাধিক সেনাঘাঁটিতে তারা আক্রমণ করেছে। এর মধ্যে রয়েছে Iranian Islamic Revolutionary Guard Corps (IRGC)- এর বেশ কিছু কমান্ড সেন্টার, ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার, IRGC Air Force কমান্ড সেন্টার, ইন্টারনাল সিকিউরিটি হেডকোয়ার্টার। হামলার পর ইজরায়েলের তরফে এই বিবৃতিও দেওয়া হয়েছে যে, এইসব ইজরায়েলি আক্রমণ ইরানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল ক্ষমতার উপর গুরুতর আঘাত হেনেছে এবং সেই কারণেই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কর্মীদের মৃত্যু হয়েছে।

আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেই। মৃত্যু হয়েছে তাঁর মেয়ে, জামাই এবং নাতনিরও। খামেনেইয়ের মেজ ছেলেরও মৃত্যু হয়েছে বলে খবর।

(Feed Source: abplive.com)