
তাতে বলা হয়েছে, ভারত দৃঢ়ভাবে আলোচনা এবং কূটনীতির আহ্বান পুনরায় জানাচ্ছে। আমরা সংঘাতের দ্রুত অবসানের পক্ষে স্পষ্টভাবে আমাদের আওয়াজ তুলছি। ইতিমধ্যেই, দুঃখজনকভাবে অনেক প্রাণহানি ঘটেছে এবং আমরা এই বিষয়ে শোকপ্রকাশ করছি… গল্ফ অঞ্চলে প্রায় এক কোটি ভারতীয় নাগরিক বসবাস করেন এবং কাজ করেন। তাঁদের নিরাপত্তা এবং কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। আমাদের বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ চেইন এই এলাকা জুড়ে। যে কোনও বড় ধরনের ব্যাঘাত ভারতীয় অর্থনীতির জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে। ভারত বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর আক্রমণেরও দৃঢ় বিরোধিতা করে। ইতিমধ্যেই, গত কয়েকদিনে এই ধরনের হামলার ফলে কিছু ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন… দুর্ভাগ্যবশত, পবিত্র রমজান মাসে, এই অঞ্চলের পরিস্থিতির উল্লেখযোগ্যভাবে এবং ক্রমাগত অবনতি হয়েছে।
Statement by MEA Spokesperson on ongoing conflict in the West Asia region | India strongly reiterates its call for dialogue and diplomacy. We raise our voice clearly in favour of an early end to the conflict. Already, many lives have been regrettably lost and we express our grief… pic.twitter.com/r2WtzWVi9Q
— ANI (@ANI) March 3, 2026
ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার সংঘর্ষের আবহে বিভিন্ন দেশে চরম উৎকণ্ঠা ছড়িয়েছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে পড়েছেন বহু বিদেশি নাগরিক। অনেক ভারতীয়ও আটকে পড়েছেন সেইসব দেশে। পশ্চিম এশিয়ায় সংঘর্ষের এই আবহ নিয়ে ভারতের অবস্থান গতকাল স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, “বিশ্বে চলতে থাকা একাধিক উত্তেজনার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট। আমরা সর্বদা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছি এবং যখন দু’টি গণতন্ত্র একসঙ্গে দাঁড়ায়, তখন শান্তির জন্য কণ্ঠস্বর আরও জোরাল হয়। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। ভারত আলোচনা এবং কূটনীতির মাধ্যমে সমস্ত বিরোধের সমাধানকে সমর্থন করে। এই অঞ্চলে সমস্ত ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সমস্ত দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।”
(Feed Source: abplive.com)
