Bengaluru Murder: বিবস্ত্র দেহ, মুখে প্লাস্টিক: পরকীয়ার পথে কাঁটা সরাতে লিভ-ইন পার্টনারকে নৃশংসভাবে খুন…

Bengaluru Murder: বিবস্ত্র দেহ, মুখে প্লাস্টিক: পরকীয়ার পথে কাঁটা সরাতে লিভ-ইন পার্টনারকে নৃশংসভাবে খুন…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো:বেঙ্গালরুর মঞ্জুনাথনগরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। সোমবার, ৪০ বছরের এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। খুনটি করেছেন তারই লিভ-ইন পার্টনার-সহ দুজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ১৮ ফেব্রুয়ারি।

পুলিস জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম, মোহন রাও। এই কাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, অভিনেত্রী উর্মিলা, ওরফে বিন্দু ও তার দুজন সহযোগী বিনয় ও ধনুশ গৌরা। বিন্দু বিভিন্ন সিনেমায় অভিনয় করেছে যেমন ‘ভজরঙ্গী’ ও ‘পুলিস কোয়ার্টার’। বিন্দু মোহনের সঙ্গে একত্রে বসবাস করছিল। পুলিস সূত্রের খবর, মোহন তার স্ত্রীকে ছেড়ে বিন্দুর সঙ্গে থাকছিলেন।

হত্যার কারণ কী ছিল?

ডিসিপি (Deputy Commissioner of Police) ডিএল নাগেশ জানিয়েছেন, অভিযুক্ত বিন্দুর একটি গভীর সম্পর্ক ছিল, লরি চালক বিনয়ের সঙ্গে এবং তারা দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন মোহন। নাগেশ বলেছেন, ‘বিন্দুর সঙ্গে বিনয়ের এক গভীর সম্পর্ক ছিল এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ছিল। এই প্রেক্ষাপটে জানা যায়, মোহন রাও তাদের বিয়ের মাঝে কাঁটা হয়ে দাড়িয়েছিল। মোহন বিন্দুকে তার সঙ্গে থাকার জন্য বাধ্য করছিল। ফলে মোহনকে তাদের রাস্তা থেকে সরানোর জন্য, বিন্দু-সহ বিনয় ও ধনুশ তাকে নৃশংসভাবে খুন করেছে।’

নাগেশ আরও বলেছেন, ‘বিনয় ছিলেন লরি চালক। বিন্দুর সঙ্গে তার ঘনিষ্টতা ছিল এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের রাস্তার কাঁটা হয়ে দাড়িয়েছিল মোহন, যার জেরে তাকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঠিক একই বাড়িতে যেখানে মোহনের দেহ উদ্ধার করা হয়েছিল। সেই রাতে, তারা মোহনকে মদ্যপান করিয়েছিল। তাকে ভায়াগ্রা খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল। তারপর ছুরি দিয়ে কুপিয়ে এবং প্লাস্টিক দিয়ে মুখে পেচিয়ে দম বন্ধ করে মারা হয়েছে।’

পুলিসি তদন্তে কী ধরা পড়ল?

ডিসিপি নাগেশ বলেছেন, ‘প্রায় তিনদিন আগে, মঞ্জুনাথনগরের এক বাড়ি থেকে মোহনের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে দেখা যায়, যে কেউ তাকে খুন করে সেখানেই মৃতদেহ ফেলে রেখে গেছে। এই ঘটনায় খুনের মামলা দায়ের করা হয় এবং তদন্ত শুরু হয়। জানা যায়, এই খুনের সঙ্গে তিনজন জড়িত। এক মহিলা, যার নাম বিন্দু ও তার সহযোগী বিনয় ও ধনুশ। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।

(Feed Source: zeenews.com)